বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শ্রীপুরে মহাসড়ক দখলের প্রতিবাদে মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:১৪ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক দখল আর নয়-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, বাজার বসানোর নামে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এতে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল–এর শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাফি কামাল, সহসভাপতি খোরশেদ আলম, সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা, সাংবাদিক রাতুল মন্ডল, সাংবাদিক মোজাহিদ ও এস এম জহিরুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশে অনিয়ন্ত্রিতভাবে বাজার বসানোর কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে জরুরি সেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা সড়কে সিসি ক্যামেরা মনিটরিং জোরদার, যানজটমুক্ত চলাচল নিশ্চিত করা, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সুপরিকল্পিত সড়ক ও নগর ব্যবস্থাপনার দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচি শেষে তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর