বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম

শ্রীপুরে র‌্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতায়,গ্রেফতার-৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৬:৩১ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে র‌্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা ছিনতায়ের ঘটনায় ডাকাত চক্রের মূলহোতা হামিম ইসলামসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর রামপুরা, উত্তরা এবং গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। তাদের কাছ থেকে এক লাখ ৬১ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (১৩জুন) দুপুরে র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র‌্যাবের মিডিয়া উইং কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো ভোলার লালমোহন উপজেলার শাহজাহান বারির ছেলে হামিম ইসলাম (৪৫), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মৃত আকবর আলীর ছেলে জিন্নাহ মিয়া (২৭), গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার হাতেম আলীর ছেলে আমিন হোসেন (৩০), দিনাজপুরের কহারোল উপজেলার ইউসুফ আলীর ছেলে রুবেল ইসলাম (৩৩) এবং গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার সিরাজুল ইসলামের ছেলে আশিকুর রহমান (৪২)। এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, দুইটি খেলনা পিস্তল, দুইটি র‌্যাব জ্যাকেট, দুইটি র‌্যাবের ক্যাপ, একটি হ্যান্ডকাফসহ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার কথা স্বীকার করে।

সংবাদ সম্মেলনে র‌্যাব কর্তকর্তা কমান্ডার আরাফাত ইসলাম জানান, ৬ জুন বিকেলে শ্রীপুরের নয়নপুর (দক্ষিন ধনুয়া) সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে ভুয়া র‌্যাব সদস্য পরিচয়ে ওই কারখানার ৩ কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে। তাদের কাছ থেকে ওই কারখানার শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাই করে। তারা র‌্যাবের জ্যাকেট পড়ে নিজেদের ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে কারখানার কর্মকর্তাদের জোরপূর্বক টয়োটা এক্স নোয়া গাড়িতে তুলে নিয়ে মারধর করে। পরে তাদেরকে নিয়ে গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে ওইদিন সন্ধ্যায় শ্রমিকদের বেতন-বোনাসের টাকা রেখে কারখানা কর্মকর্তাদের ঢাকা-ময়মনসিংহ সহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফেলে দেয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এই ডাকাত চক্রে ১০/১২ জন সদস্য রয়েছে। তারা ডাকাতি কাজে মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করতো বলে স্বীকার করে। গ্রেফতারকৃতরা গত ৩-৪ বছর যাবৎ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সদস্য পরিচয় দিয়ে গাজীপুর, টঙ্গী, উত্তরাসহ রাজধানীর পাশর্^বর্তী বিভিন্ন এলাকায় ডাকাতির কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা নিজেদেরকে র‌্যাব, পুলিশ, ডিবি, সাংবাদিক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সদস্য পরিচয় প্রদানসহ ডাকাতি কাজে ব্যবহৃত গাড়িতে সাংবাদিকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর লোগো সম্বলিত স্টিকার ব্যবহার করতো। ডাকাতিকৃত টাকা চক্রের সদস্যদের মাঝে নিজেরা ভাগাভাগি করে নিত।

র‌্যাব কর্মকর্তা আরো জানান, তাদের প্রধান হামিম গত ৩-৪ বছর পূর্বে ডাকাতি পেশায় জড়িয়ে পরে। পরবর্তীতে ডাকাতি কার্যক্রম পরিচালনার জন্য ১০/১২ জনের একটি ডাকাত চক্র গড়ে তোলে। তার নির্দেশনায় চক্রের অন্যান্য সদস্যরা ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এলাকায় ডাকাতির টার্গেট নির্ধারণ করে তাকে তথ্য প্রদান করতো। পরে তার পরিকল্পনা ও নেতৃত্বে টার্গেটকৃত ব্যক্তিদের নিকট হতে সুবিধাজনক স্থানে অর্থ ছিনতাই করতো। এছাড়াও সে পূর্বে একটি মামলায় কারাভোগের সময় কারাগারে থাকা দেশের বিভিন্ন এলাকার দুর্ধষ ডাকাতদের তার চক্রে অন্তর্ভুক্ত করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদেরকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরো খবর