রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সংকটের মধ্যেই আরেক দফা বাড়ছে গ্যাসের দাম

অনলাইন ডেস্ক :
বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২, ৫:৫০ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মগবাজারের বাসিন্দা শাবানা ইয়াসমিন। গত কয়েক বছর ধরেই তীব্র হচ্ছে গ্যাস সংকটে ভুগছেন তিনি। বাস্তবতা হলো, সংকটের তীব্রতার বাড়ার সঙ্গে সঙ্গে দিন দিন বাড়ছে গ্যাসের খরচও জানান তিনি। এমন অবস্থায় সংকটের মধ্যেই আরেক দফা বাড়ছে গ্যাসের দাম। দাম বাড়াতে বিতরণ সংস্থাগুলোর আবেদন পর্যালোচনা করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী মাসে হতে পারে গণশুনানি। তবে দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। আর বিতরণ সংস্থাগুলোর আকাশচুম্বী দাম বৃদ্ধির আবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীও। তিনি জানান, দাম বাড়লেও তা সহনীয় পর্যায়ে থাকবে।

আবাসিকে দুই চুলায় ২ হাজার ১০০ টাকা করার আবেদন তিতাসসহ বিতরণ সংস্থাগুলোর। অন্যান্য খাতেও গ্যাসের দাম গড়ে ১১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসিতে। যাচাই-বাছাই শেষে আগামী মাসেই হতে পারে দাম বাড়ানোর ওপর গণশুনানি। তবে এখনো যেখানে ভোগাচ্ছে গ্যাসের সংকট সেখানে বারবার নানা অজুহাতে দাম বাড়ানোর তোড়জোড়ে ক্ষোভ গ্রাহকদের।

 বিশেষজ্ঞরা মনে করেন, নিজস্ব সম্পদ অনুসন্ধান না করে আমদানিনির্ভরতাই ব্যয়বহুল আর সংকটময় করে তুলছে জ্বালানি খাতকে। এবারের দাম বাড়ানোর প্রক্রিয়ার পেছনে স্পট মার্কেটে এলএনজির দাম বাড়াকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে জ্বালানি বিভাগ। যদিও এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের।
বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ম. তামিম বলেন, আমদানি নির্ভরতার কারণে বিশ্ববাজারে যে মূল্যের যে ঝুঁকি এবং সরবরাহের যে ঝুঁকি এ দুটোর মধ্যে দেশ সব সময় থাকবে। ভূতত্ত্ববিদ জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম বলেন, কেবল ৫ শতাংশ শর্ট মার্কেট থেকে কেনা হয়। সেটা অতি উচ্চমূল্যে কেনা হয় কিন্তু এর জন্য সামগ্রীকভাবে গ্যাসের মূল্য এতটা বৃদ্ধির কোনো যৌক্তিকরা নেই।

তবে বিতরণ কোম্পানিগুলোর আকাশচুম্বী দাম বাড়ানোর আবেদন নিয়ে ভিন্নমত রয়েছে নীতিনির্ধারকদেরও। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার আশ্বাস দাম বাড়লেও তা সহনীয় পর্যায়ে থাকবে।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আমার মনে হয় যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে তার এত যৌক্তিকতা আছে। সরকারের তরফ থেকে তাদের প্রস্তাব খুব একটা দেখা হয় না। সুতরাং আমরা এখান থেকে একটা পলিসি নেই, আমি মনে করি না, বড় রকমের দাম সমন্বয়ের প্রয়োজন হবে, কিছু হয়তো হবে তবে গ্রহণযোগ্যই হবে ভোক্তা সাধারণের কাছে। ব্যয়বহুল জ্বালানি এলএনজির আমদানির প্রভাবে সবশেষ ২০১৯ সালে গ্যাসের গড় দাম বাড়ানো হয়েছিল ৩৩ শতাংশ।


এই বিভাগের আরো খবর