সাতক্ষীরায় ৩০ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সদরের আলিপুর চেকপোস্টস্থ রাশিদা বেগম আব্দুস সাত্তার কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রাশিদা বেগম আব্দুস সাত্তার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি ইমরান নুরুদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলিপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।
অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।