বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা বিএনপি’র আংশিক কমিটি গঠন: আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ, সদস্য সচিব ডাবলু

সাতক্ষীরা প্রতিনিধি
সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

সাতক্ষীরা জেলা বিএনপির ৬ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব মো: আব্দুল আলিমের নেতৃত্বাধীন বিদ্যমান ৩৫ সদস্যের আহবায়ক কমিটি বাতিল করে সাবেক জেলা বিএনপি’র সভাপতি রহমতউল্লাহ পলাশকে আহবায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করে ০৬ (ছয়) সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদী, সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান, মো: আখতারুল ইসলাম।

এর আগে, ২ ফেব্রুয়ারি দুপুরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাতক্ষীরা জেলা বিএনপির সব ধরনের সম্মেলন, কমিটি গঠন স্থগিত রাখার নির্দেশ দেয় বিএনপির কেন্দ্রীয় ও খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় দায়িত্ব প্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু সাতক্ষীরা জেলার শীর্ষ নেতাদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।


এই বিভাগের আরো খবর