বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

সিরাজগঞ্জে অগ্নিদগ্ধ পরিবারকে জামায়াতের অর্থ সহযোগিতা প্রদান

আব্দুল আলিম, সিরাজগঞ্জ
রবিবার, ১৯ মে, ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী ইউনিয়ন এর বহুলী বাজারের ব্যবসায়ী ইব্রাহিম হোসেন এর অগ্নিদগ্ধ পরিবার এর পাশে দাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ রবিবার, বিকেল ৫.৩০ মিনিটে সিরাজগঞ্জ জেলা জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার কে নগদ ২৫,০০০/- টাকা সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার ময়দুল আলম, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এডভোকেট নাজিম উদ্দীন, সিরাজগঞ্জ শহর ছাত্রশিবির এর সভাপতি তরিকুল ইসলাম, বহুলী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মালেক খান, সাংগঠনিক সম্পাদক একরামুল হক, জামায়াত নেতা মাওলানা মোকছেদ হোসেন, আব্দুল আলিম, ছাত্রনেতা নাঈম ইসলাম খান, মনিরুল ইসলাম, জাহিদুল ইসলাম ও আব্দুল মোমিন।

উল্লেখ্য, গত ৬ মে, বহুলী বাজার এর ক্ষুদ্র স্টেশনারি ব্যবসায়ী ইব্রাহিম হোসেন এর বসতবাড়ীর ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতবাড়ীর সকল আসবাবপত্র, কাপড়-চোপড়, টাকা পয়সা, প্রয়োজনীয় কাগজপত্র এবং সর্বশেষ ব্যবসা প্রতিষ্ঠান দোকানে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সুন্দর সাজানো গোছানো বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান নিমিষেই শেষ হয়ে গিয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ী ইব্রাহিম হোসেন। আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবার কে সাথে নিয়ে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন এবং সান্তনা দিয়ে ধৈর্যধারণ করার পরামর্শ দেন, ক্ষুদ্র সহযোগীতাকে দয়া মনে না করে উপহার হিসেবে গ্রহণ করার জন্য ও পুনর্বাসন কাজে ব্যয় করার অনুরোধ জানান, মানুষের যেকোন বিপদ আপদে পাশে থেকে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।


এই বিভাগের আরো খবর