বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

সিরাজগঞ্জে পাঁপড়ি ব্লাড ডোনার সোসাইটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কমিটি গঠন

আব্দুল আলিম,সিরাজগঞ্জ
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

“যদি হই রক্তদাতা, জয় করব মানবতা” এই স্লোগানে অনুষ্ঠিত হলো পাঁপড়ি ব্লাড ডোনার সোসাইটি, সিরাজগঞ্জ এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী।

গতকাল বৃহস্পতিবার, সিরাজগঞ্জ শহরের ডাব্লিউ এফ রেস্টুরেন্টে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব তরিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শামীম রেজা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, সিরাজগঞ্জ শহরে অবস্থিত আরাফাত হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপক জনাব হাফিজুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলজোড় রক্তদান সংগঠন এর সভাপতি জনাব সাগর আহমেদ, এনায়েতপুর ফ্রি ব্লাড ডোনেশন সোসাইটির জনাব আবির হাসান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টামন্ডলির সদস্য সর্বজনাব হাবিবুল্লাহ সরকার, তাজমুল হক, মাসুদ রানা, নাজমুল হাসান, আমির হামজা, নাঈম ইসলাম খান, সাধারণ সম্পাদক জনাব নাসিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ হোসেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর মেধাবী শিক্ষার্থী জনাব মুয়াজ শরিফ।

অনুষ্ঠানে স্বল্প পরিসরে মোট ১৭ জনকে ১০ বা ততোধিক বার রক্তদান করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ১০ বা ততোধিক বার রক্তদানকারীর মধ্য হতে অনুভূতি প্রকাশ করেন সর্বজনাব আসাদুজ্জামান আসাদ, কামরুল ইসলাম, তারিকুল ইসলাম, ইসমাঈল খান ত্বহা, ইউসুফ আলী খান, ইসহাক হোসেন মিলন, ফয়সাল আহমেদ। সম্মানিত অতিথি এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সভাপতি ও সাধারণ সম্পাদক কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গত ১ বছরের কাজের রিপোর্ট পেশ করেন সভাপতি জনাব শামীম রেজা।
সংগঠনের চেয়ারম্যান জনাব তরিকুল ইসলাম ২০২৪ সালের জন্য নতুন উপদেষ্টামন্ডলী এবং নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন উপদেষ্টামন্ডলী চেয়ারম্যান জনাব তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জনাব শামীম রেজা ও অন্যান্যদের নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি জনাব নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক জনাব আলহাজ হোসেন এর নাম ঘোষণা করা হয়।
আগামী ১০ দিনের মধ্যে নতুন কমিটি কে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মানবতার সেবা, ধুমপানমুক্ত, মাদকমুক্ত সমাজ গঠন, সুশৃঙ্খল যুবসমাজ গঠন, নেতৃত্ব তৈরি এবং রক্তদানের পাশাপাশি যেকোন সমস্যায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ মার্চ আর্ত-মানবতার কল্যাণ, ধুমপানমুক্ত, মাদকমুক্ত সমাজ গঠন, সুশৃঙ্খল যুবসমাজ এবং নেতৃত্ব তৈরির মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় পাঁপড়ি ব্লাড ডোনার সোসাইটি, সিরাজগঞ্জ। চলতি বছর ১৩ মার্চ পবিত্র মাহে রমাদান হওয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বিলম্বে অনুষ্ঠিত হলো।


এই বিভাগের আরো খবর