বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

সিলেটে ‘চিন্তা ও মনন গঠনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক :
সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ২:২০ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে সিলেটে ‘চিন্তা ও মনন গঠনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের এএলবি (অনার্স) ৫০তম ব্যাচের উদ্যোগে এই আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্টানমালার মধ্যে ছিল প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং সংকলন প্রকাশনা।আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক শেখ আশরাফুর রহমানের দিকনির্দেশনায় এবং আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসানের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা দিনব্যাপী এই বিশেষ আয়োজন করেন। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে ‘ইতিহাসের পথ-পরিক্রমা’ শিরোনামে প্রদর্শনীর উদ্বোধন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। এসময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধানগণ, আইন ও বিচার বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন।

প্রদর্শনীতে শিক্ষার্থীরা নিজেদের তৈরি ও সংগৃহিত নানা উপাদান ও আলোকচিত্রের মাধ্যমে মৌর্যযুগ থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত ইতিহাস তুলে ধরার চেষ্টা করেন। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে প্রাচীনকাল থেকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির সাথে সংশ্লিষ্ট ঐতিহাসিক ঘটনাসমূহকে মঞ্চে ফুটিয়ে তোলে সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে হাজির হন শিক্ষার্থীরা। উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আইন অনুষদের ডিন, ছাত্রকল্যাণ উপদেষ্টা, আইন ও বিচার বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ এ আয়োজন উপভোগ করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য জহিরুল হক বলেন, ‘স্বাধীনতার চেতনার অন্যতম অনুষঙ্গ হলো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা, গণতন্ত্র ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস ও বাঙালি সংস্কৃতিকে লালন করা।’আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ‘চেতনায় ৭১’ শীর্ষক একটি সংকলন প্রকাশ করেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর