বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

সেহরির জন্য যেসব খাবার ক্ষতিকর

লাইফস্টাইল ডেস্ক
বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

সেহরির জন্য কোন খাবারগুলো ক্ষতিকর তা জানা জরুরি। কারণ সঠিক খাদ্য নির্বাচন করতে না পারলে তা আপনার স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ হতে পারে। রোজায় সুস্থতা ধরে রাখা জরুরি। যে কারণে সাহরির খাবারের প্রতি খেয়াল রাখা গুরুত্বপূর্ণ। ইফতার ও সেহরিতে কী খাচ্ছেন অথবা খাচ্ছেন না তার ওপর অনেকটাই নির্ভর করে পুরো রমজানজুড়ে আপনি কেমন থাকবেন। কিছু খাবার আছে যেগুলো সেহরির জন্য ক্ষতিকর। চলুন জেনে নেওয়া যাক-

প্যাকেটজাত খাবার : প্রক্রিয়াজাত, প্যাকেটজাত অথবা প্রসেসড ফুড খাবার সেহরিতে রাখবেন না। এসব খাবারে অস্বাস্থ্যকর চর্বি থাকে, যা হজম ব্যবস্থাকে ব্যাহত করতে পারে। যে কারণে দেখা দিতে পারে হজম সংক্রান্ত নানা সমস্যা। সেইসঙ্গে এটি রোজার সময় আপনাকে আরও ক্লান্ত ও দুর্বল করে দিতে পারে।

ক্যাফেইন : যারা কফি পান করতে পছন্দ করেন তাদের জন্য কফি থেকে দূরে থাকা মুশকিল, এমনকী এই রমজানের সময়েও। এক্ষেত্রে এককাপ কফি পান করা যেতে পারে, তবে তা অবশ্যই সেহরির সময়ে নয়। কারণ এসময় চা কিংবা কফির মতো ক্যাফেইনযুক্ত পানীয় পান করলে তা ডিহাইড্রেশন এবং প্রস্রাবের বৃদ্ধির কারণ হতে পারে।

ডেজার্ট এবং মিষ্টি : যদিও সেহরিতে মিষ্টি বা ডেজার্ট খাওয়ার জন্য ইচ্ছা হতে পারে, কিন্তু এ ধরনের খাবারে অতিরিক্ত চিনি যোগ করা থাকে এবং সেইসঙ্গে থাকে কম পরিমাণ পুষ্টি। এর ফলে লোভে পড়ে খেলেও তা কিন্তু আপনাকে শক্তি দেবে না। বরং দুর্বল করে দেবে। তাই এদিকে খেয়াল রাখতে হবে।

অতিরিক্ত খাবেন না : সারাদিন বেশি শক্তি পাওয়া যাবে মনে করে সেহরিতে অতিরিক্ত খেয়ে ফেলবেন না। এতে তো সুফল পাবেনই না, উল্টো সারাদিন অস্বস্তি হতে পারে। সেইসঙ্গে দেখা দিতে পারে হজমের সমস্যা বা পেট ফাঁপা। তাই অতিরিক্ত খাবার না খেয়ে পরিমিত এবং সুষম খাবার খাওয়ার দিকে মনোযোগ দিন।

সেহরিতে যেসব খাবার খেতে পারেন : সেহরির জন্য সুষম খাবার বেছে নিন। যাতে রয়েছে জটিল কার্বোহাইড্রেট, চর্বিহীন প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ফাইবার-সমৃদ্ধ খাবার এবং রোজার পুরো সময় জুড়ে হাইড্রেটেড থাকার জন্য প্রচুর পানি। পুষ্টিকর ও তৃপ্তিদায়ক সেহরির জন্য লাল চালের ভাত, গোটা শস্যের রুটি, ডাল, ডিম, দই, ফলমূল, শাকসবজি এবং বাদামের মতো খাবার খেতে পারেন।


এই বিভাগের আরো খবর