মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

সেহেরির খাবারের তালিকা কেমন হবে

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : রোজার গুরুত্বপূর্ণ দু’টি অংশ হলো সেহরি ও ইফতার। সেহেরির খাবার রোজাদারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা সারা দিনের প্রয়োজনীয় শক্তির জন্য সেহেরির খাবারের ওপর নির্ভর করতে হয়। তাই সেহেরির খাবার বাছাইয়ে যথেষ্ট সতর্ক থাকা উচিত।

একটু খেয়াল করলে দেখা যাবে, আমাদের দেশের মানুষের মধ্যে সেহেরির যে খাদ্যাভ্যাস, সেটা পুরোপুরি স্বাস্থ্যসম্মত নয়। বেশিরভাগই মানুষ সেহেরির খাবারের তালিকায় উচ্চ চর্বিসমৃদ্ধ ও তেলে ভাজা খাবার বেঁছে নেন।

এগুলো খেয়ে রোজা রাখলে শরীর এমনিতেই ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ে। তাই রোজায় সুস্থ থাকতে ইফতারের পাশাপাশি সেহেরি খাবারের তালিকায় বেশ কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

১.তরল খাবার: সেহরির খাবারে স্বাদের চেয়ে খাদ্যগুণকে বেশি গুরুত্ব দিন। সেহরিতে বেশি করে তরল খাবার খান। যেমন: লেবু, কমলা, শসা, তরমুজ, ডাবের পানি ইত্যাদি। রোজার দিনে শরীরের পানিশূন্যতা কমাতে পর্যাপ্ত পানি ও জলীয় খাবার খাওয়া জরুরি।

২. জটিল কার্বোহাইড্রেট-সমৃদ্ধ খাবার : জটিল কার্বোহাইড্রেট যুক্ত খাবার। লাল চালের ভাত বা ব্রাউন রাইস, ওটস, লাল আটার রুটি, মুসুর বা মুগ ডাল। এ খাবারগুলো ধীরে ধীরে হজম হয়, ফলে দীর্ঘক্ষণ শক্তি জোগায় এবং ক্ষুধার অনুভূতি কমায়।

৩. প্রোটিনসমৃদ্ধ খাবার: প্রোটিন শরীরের টিস্যু মেরামত করে এবং শক্তি বজায় রাখে।

যা খেতে পারেন: সিদ্ধ ডিম, অমলেট, মুরগির মাংস , দই, ছোলা, বাদাম ও বীজ (বাদাম, চিয়া সিড, তোকমা ইত্যাদি) ।

৪. আঁশযুক্ত খাবার: আঁশযুক্ত খাবার যেমন: সবুজ শাক- সবজি, ফলমূল, ছোলার ডাল ও মুগ ডাল। এ খাবারগুলো হজম প্রক্রিয়া ধীরে ধীরে করে, ফলে ক্ষুধা দেরিতে লাগে।

সেহরিতে যা খাবেন না:

*এ সময় শুকনো ও প্রক্রিয়াজাত খাবার খাবেন না। এ ধরনের খাবার শরীরকে পানিশূন্য করে।

* সেহরির সময় চা বা কফি পান থেকে বিরত থাকুন। এগুলো পানিশূন্যতা বাড়ায়।

* উচ্চ চর্বিসমৃদ্ধ এবং তেলে ভাজা খাবার সেহেরিতে খাবেন না। এছাড়াও, পাকস্থলীতে অস্বস্তি করে এমন খাবার এড়িয়ে চলুন।

* এ সময় লবণাক্ত খাবার পরিহার করুন। যেমন: আচার, বেশি মসলাজাতীয় খাবার, প্রকিয়াজাত খাবার, ভারি ডেজার্ট ও কোমল পানীয় ইত্যাদি।

সেহেরিতে সঠিক খাবার খেলে রোজা রাখা অনেকটা সহজ হয় এবং শরীর সুস্থ থাকে। তাই সেহেরিতে সঠিক খাবার বেঁছে নেয়া জরুরি।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর