বগুড়ার সোনাতলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ই নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির এক অংশের আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
বিএনপি নেতা ও বালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম সাফির সভাপতিত্বে আলোচনা সভা গার্লস স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি পৌর সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক নিপন। এসময় উপস্থিত ছিলেন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, বালুয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাছির উদ্দীন আন্জু, দিগদাইড় ইউপি চেয়ারম্যান সহিদুল হক টুল্লু, উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা অ্যাড. হুমায়ুন কবির, জিএম আলী হাসান নারুন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাবু, পৌর কৃষক দল নেতা গোলাম রাব্বানী, এবং উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা মুন্জুরুল ইসলাম মুন্জু, ছাত্রদল নেতা অর্নব, আব্দুর রাজ্জাকসহ বিএনপির অঙ্গদলের নেতৃবৃন্দ।