বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

সোনাতলায় পৌর এলাকায় ৬জন ওএমএস ডিলার নিয়োগ

শামীম হোসেন সুজন, সোনাতলা (বগুড়া)
শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৬:১৫ অপরাহ্ন

বগুড়ার সোনাতলা পৌরসভায় ৬টি পয়েন্টে লটারির মাধ্যমে ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ওএমএস কমিটির সভাপতি স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে লটারির মাধ্যমে ১জন নির্বাচিত ডিলার এর নাম ঘোষণা করা হয়। এবং ৫টি পয়েন্টের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নাম প্রত্যাহার করায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৫ জন ডিলার। তারা হলেন, আগুনিয়াটাইড় ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় শামীমা আক্তার, বোচারপুকুর মোড়ে আরিফুল ইসলাম, সরকারি নাজির আকতার কলেজ মোড়ে শামসুন্নাহার খাতুন, চমরগাছা সরকারি বিদ্যালয় সংলগ্ন: শাহ আলম, শাহবাজপুর চারমাথা মোড়ে আব্দুল ওয়াহাব হক, এবং লটারি মাধ্যমে নির্বাচিত হয়েছেন, কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে সেলিম রেজা বাবলা।

লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও ওএমএস কমিটির সদস্য সচিব শাহ মোঃ শাহেদুর রহমান , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক, সোনাতলা খাদ্য গুদামের অফিসার ইনচার্জ এলএসডি জালাল উদ্দিন সরদার, হরিখালী খাদ্য গুদামের অফিসার ইনচার্জ এলএসডি আবু সাইদ খন্দকার, পরিদর্শক কাজী হাসিবুল, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল।
অন্য অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি সভাপতি আবু নাছের ওয়াহেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খাঁন নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের মনোনীত প্রতিনিধি, পৌর নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি রুহুল আমিন রাজু, ডিলার প্রার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে স্বীকৃতি প্রামাণিক বলেন, ওএমএস কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নির্বাচিত ডিলারদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর