সোনাতলার সরকারি নাজির আখতার কলেজ মিলনায়তনে বুধবার সকালে এক উচ্ছ্বাসমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি নাজির আখতার কলেজ শাখার আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া–১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। সভায় সভাপতিত্ব করেন মোঃ লাবিবুল হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওয়ানুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মন্ডল, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিঃ আরিফুল ইসলাম, শিবিরের বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ, পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট জাহিদুল হক, জামায়াতে ইসলামী সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ তারেক রহমান প্রমূখ।
অনুষ্ঠানে ৭২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন হাফেজ মেহেদী হাসান।