বগুড়ার সোনাতলায় পাকুল্ল্যা বাজার এলাকায় বিএনপি নেতা ও বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম আহসানুল জাকিরের পক্ষে লিফলেট বিতরণ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে (৩ নভেম্বর) পাকুল্ল্যা বাজারের, বিভিন্ন সড়কে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে খালেদা জিয়ার সালাম নিন তারেক জিয়ার সালাম নিন, জাকির ভাইয়ের সালাম নিন ‘ধানের শীষে ভোট দিন’ সুখে দুঃখে যারে পাই সে আমাদের জাকির ভাই শ্লোগানে এক বর্ণাঢ্য মিছিল বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে পাকুল্ল্যা ইউনিয়ন পরিষদ মাঠে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পাকুল্লা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হান্নান বাটালুর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবিব রাজা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব মোহন, বিএনপি নেতা এমদাদুল হক টুকু প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, বিএনপি নেতা আহসান হাবিব রতন, মোস্তাফিজুর রহমান সিজু, মমিনুর রহমান স্বপন, সাবেক পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম শেফা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জনা খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, সাবেক পৌর সংরক্ষিত আসনের কাউন্সিলর কুলসুম বেগম, বিএনপি নেতা আব্দুল হাদী, যুবদল নেতা মাহমুদুর রহমান রনি, পাভেল আহমেদ, যুবদল নেতা জিয়াউল হক সাগর, উপজেলা সেচ্ছাসেবকদল নেতা রাজু আহমেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, ছাত্রদল নেতা তাকবির, পৌর সেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান বাবু, তোহাদ্দেদ হোসেন বাবু, পাকুল্ল্যা ইউনিয়ন কৃষকদল নেতা তাইবুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।