শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্লো পয়জন প্রয়োগ করে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে: এডভোকেট বিলকিস জাহান শিরীন

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এডভোকেট বিলকিস জাহান শিরীন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন।

তার মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারালো। শেখ হাসিনা তার ওপর দীর্ঘদিন ধরে নির্মম নির্যাতন ও ভয়াবহ অত্যাচার চালিয়েছে। একটি মিথ্যা ও চরম অসম্মানজনক মামলায় তাকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছিল। পরিকল্পিতভাবে স্লো পয়জন প্রয়োগ করে ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়।

রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপিচেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া ও মোনাজাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া নিজের সন্তানকে বিসর্জন দিয়ে দীর্ঘ সতেরো বছর ধরে বিএনপির পরিবারকে আগলে রেখেছেন, এটা শুধু একজন নেত্রীর দায়িত্ব পালন নয়, বরং এক মায়ের আত্মত্যাগের অনন্য উদাহরণ। রাজনৈতিক প্রতিহিংসা, বন্দিত্ব, অসুস্থতা সবকিছুর মধ্যেও তিনি দলকে একতাবদ্ধ রেখেছেন, নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন। এই সময়টায় তার নেতৃত্ব ছিল অবিচল, যা দলীয় নেতাকর্মীদের মননে এক শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করেছে।

বিলকিস জাহান শিরীন বলেন, খালেদা জিয়া তার ৪২ বছরের সংসার স্বৈরাচারী শেখ হাসিনার নিষ্ঠুর রাজনীতির কবলে পড়ে একে একে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে উৎসর্গ করেছেন, আর ব্যক্তিগত জীবনে সহ্য করেছেন অসীম ত্যাগ ও কষ্ট।

ইকড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিলন খলিফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে বিএনপি’র মননীতো প্রার্থী পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আহমেদ সোহেল মনজুর সুমন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপি’র আহবায়ক আব্দুল মান্নন হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএরপির যুগ্ম সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন বিপ্লব, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সুমন হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম হোসেন হিরন প্রমূখ।

পরে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।


এই বিভাগের আরো খবর