বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত

হরিণ শিকার রোধ কল্পে সচেতনতা বিষয়ক আলোচনা সভা

আনোরুল ইসলাম, শ্যামনগর (সাতক্ষীরা)
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ২:৫৮ অপরাহ্ন

সাতক্ষীরার শ্যামনগর হরিণ শিকার রোধ কল্পে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে কদমতলা ফরেস্ট স্টেশন ও কৈখালী ফরেস্ট স্টেশনের ব্যবস্থাপনায় ১৬ই জানুয়ারি আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বনশ্রী বিদ্যানিকেতন এর সহকারী প্রধান শিক্ষক জি এম ফরিদ হোসেনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম।

কদমতলা স্টেশন কর্মকর্তা মোঃ সোলায়মান এর সঞ্চালনায় সার্জেন্ট মামুন, কৈখালী স্টেশন কর্মকর্তা একেএম আব্দুস সুলতান, চুনকুড়ির টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বজল মুখার্জি, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেল্লাল হোটেল, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, মুন্সিগঞ্জ ইউনিয়নের জামায়াতের আমির আবুল হোসেন, সাবেক আমির আব্দুল রাজ্জাক, টাইগার টিমের সঞ্জিত কুমার মন্ডল, বিএনপি নেতা আমির হামজা, সাবেক মেম্বার ফজলু সহ স্থানীয় জেলে বাওয়ালিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মায়ের মতো সুন্দরবনকে বাঁচাতে ও সুন্দরবনের বাঘকে রক্ষা করতে হলে হরিণ শিকার বন্ধ করতে হবে। হরিণ শিকারের ফলে সুন্দরবনে দিন দিন বাঘের সংখ্যা কমে যাচ্ছে। আমাদের সকলের উচিৎ হরিণ শিকার না করা। হরিণ শিকারীদের কঠিন আইনের আওয়তায় এনে শাস্তি প্রদান করতে হবে। এবং আমাদের সকলের উচিৎ হরিণের মাংস ক্রয় না করা। হরিণের মাংস ক্রয় না করলে চোরা শিকারীরা হরিণ মারা বন্ধ করে দেবে। কারণ বেচতে না পারলে হরিণ মেরে কি করবে।

সকলের উচিৎ কাউকে হরিণ শিকার করতে দেখলে সাথে সাথে প্রশাসনকে জানানো। এছাড়াও সুন্দরবনে যখন বনদস্যু ছিলো না তখন বাঘের সংখ্যা বেড়েছিলো কিন্তু ৫ই আগস্টের পর থেকে সুন্দরবনে নতুন করে বনদস্যু প্রবেশ করায় বাঘের সংখ্যা আবার ও কমে যাবে বলে মনে হচ্ছে। সুন্দরবন থেকে বনদস্যু মুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর