বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

হাঁসের কাচ্চি বিরিয়ানি রাঁধবেন যেভাবে

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৫:১৫ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : কাচ্চি বিরিয়ানি অনেকের কাছেই প্রিয় একটি খাবার। এই নাম শুনলে সবার প্রথমে মনে পড়ে খাসির মাংস দিয়ে তৈরি কাচ্চি বিরিয়ানির কথা। তবে এই বিরিয়ানি রান্না করা যায় গরু, মুরগি এমনকী হাঁসের মাংস দিয়েও। এখন শীতকাল। এসময় হাঁসের মাংস বেশি খাওয়া হয়। গতানুগতিকের বাইরে কোনো পদ রাঁধতে চাইলে বেছে নিতে পারেন হাঁসের মাংসের কাচ্চি বিরিয়ানি। চলুন জেনে নেয়া যাক হাঁসের কাচ্চি বিরিয়ানি রাঁধবেন যেভাবে।

তৈরি করতে যা লাগবে

বাসমতি চাল- ৫০০ গ্রাম

হাঁসের মাংস- এক কেজি

টকদই- আধা কাপ

গরম মসলা- গুঁড়া দুই চা চামচ

জায়ফল-জয়ত্রী গুঁড়া- আধা চা চামচ

গোল মরিচ গুঁড়া- আধা চা চামচ

রসুন বাটা- এক টেবিল চামচ

আদা বাটা- দুই টেবিল চামচ

টমেটো কেচাপ- এক টেবিল চামচ

কাঁচা মরিচ বাটা- এক টেবিল চামচ

পুদিনা পাতা বাটা- এক টেবিল চামচ

শুকনা মরিচ গুঁড়া- এক চামচ

কেওড়া জল- এক টেবিল চামচ

পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ

শাহি জিরা- এক চা চামচ

সাদা গোল মরিচ- এক চা চামচ

দারুচিনি- দুই টুকরা

এলাচ- তিন-চারটি

জর্দার রং- দুই চা চামচ

আলু- আধা কেজি

ঘি আধা- কাপ+চার ভাগের এক কাপ

আলু বোখারা- আট-দশটি

গুঁড়া দুধ- আধা কাপ

জায়ফল- সামান্য

মালাই- চার টেবিল চামচ

কিশমিশ- দশ-বারোটি

মাওয়া- আধা কাপ

বাদাম কুচি- আধা কাপ

পোস্তবাটা- এক টেবিল চামচ

লবণ- স্বাদমতো

কাঁচা মরিচ- আট-দশটি।

যেভাবে তৈরি করবেন

বিরিয়ানির চাল মিনিট ত্রিশেক আগে ভিজিয়ে রাখুন। একটি পরিষ্কার বড় পাতিল নিন। তাতে আড়াই লিটার পানি দিয়ে চুলায় বসান। এরপর তাতে দিন এক চা চামচ শাহিজিরা, এক চা চামচ গোল মরিচ, দুই টুকরা দারুচিনি ও স্বাদমতো লবণ। এবার তাতে আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে ৮০ শতাংশ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। সেখান থেকে এক কাপ মাড় তুলে রাখুন। কড়াইতে আধা কাপ ঘি দিয়ে তাতে আলু জর্দার রং ও লবণ মেখে ভেজে নিন। এবার সেই ঘিয়ে মালাই, গুঁড়া দুধ, পোস্তবাটা ও এক কাপ মাড় ভালোভাবে মিশিয়ে নিন।

হাঁসের মাংস লবণ মেখে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। বেরেস্তা-আদা-রসুন বাটা, টমেটো কেচাপ, টকদই, কাঁচা মরিচ বাটা, পুদিনা পাতা, কেওড়াজল, আধা বাটা, সব গুঁড়া ও বাটা মসলা এবং পরিমাণমতো লবণ দিয়ে হাঁসের মাংস ম্যারিনেট করে রাখুন ঘণ্টা চারেক।

যে হাঁড়িতে কাচ্চি রান্না করবেন তাতে মাংস দিয়ে ভাজা আলু, আলুবোখারা পাঁচ-ছয়টি কাঁচা মরিচ ছড়িয়ে দিতে হবে। এরপর তাতে অর্ধেক ভাত দিন। তার উপর দুধের মিশ্রণ অর্ধেক ঢেলে দিন। এবার বাকি অর্ধেক ভাত দিয়ে উপরে আটা দিয়ে রুটির কাইয়ের মতো করে ঢাকনার মুখ আটকে দিন। বেশি আঁচে ১০ মিনিট, মাঝারি আঁচে ১০ মিনিট এবং অল্প আঁচে এক ঘণ্টা রান্না করুন। চুলা বন্ধ করার আধা ঘণ্টা পর হাঁড়ির ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু হাঁসের কাচ্চি বিরিয়ানি।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর