মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

হাঁসের নাগা রোস্ট রান্না করবেন যেভাবে

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : হাঁসের মাংস খেতে বেশ সুস্বাদু। শীতের দিনে হাঁসের মাংস খেতে পছন্দ করেন অনেকে। তাই শীতকাল এলে বাড়ির পাশাপাশি রাস্তার পাশের খাবার দোকানগুলোতে হাঁসের মাংস রান্না ও খাওয়ার ধুম পড়ে যায়।

আসুন তাহলে জেনে নেয়া যাক হাঁসের নাগা রোস্ট রান্না করবেন যেভাবে :

উপকরণ :

বড় হাঁস ১টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, টক দই ২ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, পেঁপেবাটা দেড় চা-চামচ, জিরাগুঁড়া ২ টেবিল চামচ, ধনেগুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, টমেটো সস ১ টেবিল চামচ, শর্ষের তেল ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, বড় এলাচি ১টি, গরমমসলা কয়েকটি, কাবাবচিনি ৬-৫টি, পানি ১ কাপ, বেরেস্তাবাটা ১ চা-চামচ, বাদামবাটা ১ চা-চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, জাফরান আধা চা-চামচ, জায়ফলগুঁড়া আধা চা-চামচ, জয়ত্রীগুঁড়া আধা চা-চামচ, নাগা মরিচ আস্ত ১টি, ঘি ১ টেবিল চামচ, কেওড়াজল ১ টেবিল চামচ, গোটা কাঁচা মরিচ ৪-৫টি, বেরেস্তা ২ টেবিল চামচ।

প্রণালি:

প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে হাঁস। এরপর সামান্য হলুদ মেখে আগুনে হালকা ঝলসে নিন। টক দই, আদাবাটা, রসুনবাটা, লাল মরিচগুঁড়া, হলুদগুঁড়া, পেঁপেবাটা, জিরাগুঁড়া, ধনেগুঁড়া, লবণ ও টমেটো সস হাঁসে মেখে নিন।

এভাবে ম্যারিনেট করে ৫-৬ ঘণ্টা রেখে দিন। এবার শর্ষের তেলে পেঁয়াজকুচি, বড় এলাচি, গরমমসলা কয়েকটি ও কাবাবচিনি ভেজে নিন। ম্যারিনেট করা হাঁস দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিন। ১৫ মিনিট পর ১ কাপ পানি দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর বেরেস্তাবাটা, বাদামবাটা, দুধ, জয়ফল–জয়ত্রীগুঁড়া ও নাগা মরিচকুচি দিয়ে দিন।

হাঁস সেদ্ধ হয়ে তেল ওপরে উঠে এলে ঘি, কেওড়াজল, গোটা কাঁচা মরিচ ও বেরেস্তা ছড়িয়ে কয়েক মিনিট দমে রেখে চুলা বন্ধ করে দিন। এরপর চুলা থেকে হাঁস নামিয়ে নিজের পছন্দ অনুযায়ী উপকরণ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর