বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

হাঁসের মাংসের মালাইকারি বানাবেন যেভাবে

অনলাইন ডেস্ক :
রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৪:৩৫ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন ডেস্ক : শীতে হাঁসের মাংস আর গরম ভাত খাওয়ার মজাই আলাদা। অনেকের ধারণা ঘরে হাঁসের মাংস রান্না করা বেশ কঠিন। তবে চাইলে খুব সহজেই কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন হাঁসের মাংসের মালাইকারি। আসুন তবে জেনে নেয়া যাক হাঁসের মাংসের মালাইকারি বানাবেন যেভাবে

উপকরণ :
১. হাঁস ২টি
২. নারকেলের দুধ ৬ কাপ
৩. টকদই ১ কাপ
৪. মিষ্টি দই ১ কাপ
৫. কাঁচা দুধ ১ কাপ
৬. পেঁয়াজ কুচি ১ কাপ
৭. পেঁয়াজ বাটা আধা কাপ
৮. আদা বাটা ৪ টেবিল চামচ
৯. রসুন বাটা ২ টেবিল চামচ
১০. জিরা বাটা ১ চা চামচ
১১. বাদাম বাটা ২ টেবিল চামচ
১২. পোস্তদানা বাটা ২ টেবিল চামচ
১৩. হলুদ গুঁড়া ৮ চা চামচ
১৪. মরিচ গুঁড়া ১ চা চামচ
১৫. গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
১৬. গরম মসলার গুঁড়া ১ চা চামচ
১৭. জায়ফল ও জয়ত্রী গুঁড়া আধা চা চামচ
১৮. দারুচিনি ৬ টুকরো
১৯. এলাচ ৬টি
২০. লবঙ্গ ৬টি
২১. তেজপাতা ৪টি
২২. ঘি আধা কাপ
২৩. তেল এক কাপ
২৪. লবণ পরিমাণমতো
২৫. কাঁচা মরিচ ৫-৬টি ও
২৬. বেরেস্তা আধা কাপ।

পদ্ধতি
হাঁস পরিষ্কার করে চামড়াসহ টুকরোগুলো ধুয়ে পানি ঝরিয়ে দুধ ও হলুদ মেখে ঘণ্টাখানেক মেরিনেট করে রাখুন। তেল ও ঘি গরম করে তাতে পেঁয়াজ বাদামি রঙে ভেজে সব বাটা মসলা কষিয়ে নিন।এরপর মাংস দিয়ে কষাতে হবে। একে একে লবণ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, মরিচ, গোলমরিচ, দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে ৫ কাপ নারকেলের দুধ ও ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে।মাংস সেদ্ধ না হলে আরও পানি দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে গেলে এক কাপ নারকেলের দুধ, বেরেস্তা, গরম মসলার গুঁড়ো, জায়ফল-জয়ত্রী গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রাখুন।এরপর তেল উপরে ভেসে উঠলে মালাই দিয়ে নামাতে হবে। হাঁসের মাংসের মালাইকারি রুটি, নান রুটি, পরোটা, ভাত অথবা ভুনা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর