মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

হাঁস না মুরগির ডিম, কোনটি বেশি উপকারী, যা বলছেন পুষ্টিবিদ

অনলাইন ডেস্ক :
বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : ডিম শরীরের জন্য খুবই প্রয়োজনীয় খাবার। নিয়মিত ডিম খাওয়ার ফলে বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ হয়। একাধিক উপাদান বিদ্যমান এবং সহজেই পাওয়া যায় বলে ডিমকে বেশ প্রাধান্য দেয়া হয়। বাজারে সাধারণত কোয়েল পাখির, মুরগি ও হাঁসের ডিম পাওয়া যায়। এরমধ্যে মুরগি ও হাঁসের ডিমই বেশি খাওয়া হয় আমাদের।

মুরগি ও হাঁসের ডিম ব্যাপক জনপ্রিয় হলেও এর পুষ্টিগুণ নিয়ে অনেকেরই জানার আগ্রহ রয়েছে। কারও মতে মুরগির ডিমের উপকারিতা বেশি, আবার কারও মতে হাঁসের ডিমে পুষ্টিগুণ বেশি। এখন প্রশ্ন হচ্ছে, কোনটি সঠিক? এ নিয়েই একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজধানীর এমএইচ শমরিতা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পুষ্টিবিদ আঞ্জুমান আরা শিমুল। এবার তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।

এ পুষ্টিবিদ জানান, হাঁস ও মুরগি উভয় ডিমই পুষ্টিগুণে ভরপুর। তবে পুষ্টিগত মান, স্বাদ ও উপযোগিতায় ভিন্নতা রয়েছে। কোন ডিম বেশি পুষ্টিকর তা নির্ভর করে ব্যক্তির পুষ্টির চাহিদা, স্বাস্থ্যগত অবস্থা ও খাদ্যাভ্যাসের ওপর।

মুরগির ডিমের পুষ্টি উপাদান:
প্রোটিন: প্রতিটি মুরগির ডিমে গড়ে প্রোটিন থাকে ৬ গ্রাম। যা শরীরের কোষ গঠন, পেশি তৈরি ও হরমোন উৎপাদনে সহায়তা করে।

ক্যালোরি ও চর্বি: মাঝারি ধরনের মুরগির ডিমে প্রায় ৭০-৭৫ ক্যালোরি পাওয়া যায়। এতে চর্বি থাকে ৫ গ্রাম, এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কম থাকে এবং স্বাস্থ্যকর ফ্যাট অনেক বেশি থাকে।

ভিটামিন ও খনিজ: মুরগির ডিমকে বলা হয় ভিটামিন এ, ডি, ই, বি১২-এর উৎস। এতে সেলেনিয়াম, জিঙ্ক, আয়রন ও ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান থাকে।

মুরগির ডিমের স্বাস্থ্য উপকারিতা: মুরগির ডিম সহজেই এবং অল্প দাম হওয়ায় হাতের নাগালে পাওয়া যায়। এতে বিদ্যমান কোলিন নামক উপাদান মস্তিস্কের কার্যকারিতা উন্নত করতে কার্যকরী ভূমিকা রাখে। আবার এতে থাকা ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্য রক্ষায় উপকারী।

হাঁসের ডিমের পুষ্টিগুণ:
প্রোটিন: প্রতিটি হাঁসের ডিমে প্রোটিন থাকে প্রায় ৯ গ্রাম, যা মুরগির ডিমের থেকে বেশি। এ কারণে হাঁসের ডিম শরীরের কোষ ও পেশী পুনর্গঠনে অনেক বেশি কার্যকর।

ক্যালোরি ও চর্বি: একটি হাঁসের ডিম থেকে প্রায় ১৩০ ক্যালোরি পাওয়া যায়। এতে চর্বি থাকে প্রায় ১০ গ্রাম। চর্বিগুলোর অধিকাংশই স্বাস্থ্যকর ফ্যাট, যা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উৎস।

কোলেস্টেরল: তুলনামূলকভাবে হাঁসের ডিমে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে (৬২০ মিলিগ্রাম)। যা মুরগির ডিমের থেকে প্রায় তিনগুণ বেশি।

ভিটামিন ও খনিজ: হাঁসের ডিমে ভিটামিন বি১২ ও ভিটামিন ডি সবচেয়ে বেশি পাওয়া যায়। আবার জিঙ্ক, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে। এসব উপাদান শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে।

স্বাস্থ্যগত দিক থেকে কোনটি ভালো, হাঁস না মুরগির ডিম:
ক্যালোরি কম চাইলে: অনেকেই আছেন বেড়ে যাওয়া স্বাস্থ্য নিয়ন্ত্রণে আনতে চান। এ জন্য ওজন কমানোর ডায়েট ফলো করেন। যারা এমনটা চান, তাদের জন্য মুরগির ডিম উপযোগী। মুরগির ডিম কম ক্যালোরি ও চর্বি সরবরাহ করে।

পুষ্টি বেশি চাইলে: যারা পুষ্টির পরিমাণ বেশি পেতে চান, তাদের জন্য হাঁসের ডিম উপযুক্ত। বিশেষ করে বেশি প্রোটিন ও শক্তির প্রয়োজন হলে হাঁসের ডিম খেতে হবে। ক্যালোরি ও প্রোটিনে ভরপুর হাঁসের ডিম। ভারী বা বেশি পরিশ্রমের কাজ করলে তাদের শক্তির প্রয়োজন। এ জন্য তারা খাদ্যতালিকায় হাঁসের ডিম রাখতে পারেন।

কোলেস্টেরলের সমস্যা থাকলে: কোলেস্টেরল বা হৃদরোগজনিত সমস্যা থাকলে হাঁসের ডিম খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে। কেননা, এ ডিমে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে। এ জন্য কোলেস্টেরল বেশি থাকলে মুরগির ডিমও পরিমাণ মতো খাওয়ার পরামর্শ দেয়া হয়।

গর্ভবতী নারীদের ক্ষেত্রে: হাঁস ও মুরগির ডিমে বিদ্যমান খনিজ ও ভিটামিন উপাদান গর্ভবতী নারীদের জন্য উপকারী। কিন্তু অতিরিক্ত কোলেস্টেরলের জন্য হাঁসের ডিম অবশ্যই পরিমিত খেতে হবে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর