বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় বেদানা

অনলাইন ডেস্ক :
বুধবার, ১ মার্চ, ২০২৩, ১১:০৫ অপরাহ্ন

গোটা বিশ্বে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শুধু বয়স্ক নয়, অল্প বয়সীদের মধ্যেও বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি।

বিশেষজ্ঞরা বলছেন, অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্তি তেল মসলাযুক্ত খাবার,যথেষ্ট ঘুম না হওয়া, লবণ জাতীয় খাবার বেশি খেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। তাদের মতে, শরীরের যত্ন নেওয়া, সুষম খাবার খাওয়া এবং মানসিক চাপ কম নেওয়া— এই তিনটি নিয়ম মেনে চললে হৃদরোগের ঝুঁকি এড়ানো সম্ভব।

কিছু কিছু ফল আছে যেগুলো হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এর মধ্যে অন্যতম বেদানা। হৃদরোগ দূরে রাখতে এই ফল দারুণ কার্যকরী। পুষ্টিবিদদের মতে, প্রতি দিন যদি একটিও বেদানা খাওয়া যায়, তা হলে হৃদ্‌রোগ দূরে রাখা সম্ভব।

যেভাবে হৃৎপিণ্ডের যত্ন নেয় বেদানা- অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ বেদানা ধমনিতে রক্ত চলাচল সচল রাখতে সাহায্য করে। বেদানা উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। রক্ত যাতে জমাট বেঁধে না যায়, সেই দিকেও নজর থাকে বেদানার। উচ্চ রক্তচাপ থাকলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এ কারণে চিকিৎসকরা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বলেন। বেদানা সেই কাজটি করে। রোজ অন্তত এক গ্লাস করে বেদানার রস খেলে হৃদরোগের ঝুঁকি কমবে বলেই মনে করছেন চিকিৎসকরা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন বলছে, নানা পুষ্টিগুণ সম্পন্ন বেদানা শরীরকে বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে রক্ষা করে। এটি হৃৎপিণ্ডের পাশাপাশি মস্তিস্কের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন এ, সি সমৃদ্ধ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বেদানা ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী। হালকা নাশতা হিসেবেও এই ফল ভালো।  ফাইবারে সমৃদ্ধ এই ফল খেলে ক্ষুধা কম অনুভূত হয়। ফলে ওজন কমাতেও এই ফল উপকারী।


এই বিভাগের আরো খবর