শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন আনোয়ারায় এনসিপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ দুই দশক পর জাতীয় আয়োজনে মুখর ত্রিশাল, আগামীকাল আসছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার দিনাজপুর ৪২ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারের মৃত্যু দেশসেরা চা-চয়নকারীর স্বীকৃতি পেলেন নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার চট্টগ্রামে পার্কভিউ হসপিটালে হাম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত নিষ্পাপ ফুলগুলো কেন ঝরে ঝরে যায় প্রতিমন্ত্রীর উদ্যোগে খাজনামুক্ত হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় পীরগাছায় মানব কল্যাণ সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোমনায় পুলিশের উপর হামলার ঘটনায় নারীসহ গ্রেপ্তার- ৬ পাইকগাছার আগড়ঘাটা বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হোসেন স্পেশালাইজড হসপিটালের বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় কিশোর নিহত রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আমতলীতে মশাল মিছিল পর্যটন খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে বার্ষিক সভা অনুষ্ঠিত আইন নয়, প্রয়োজন নিরাপত্তা সংস্কৃতি কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিতের তাগিদ আইইবির অনুষ্ঠানে মুন্সীগঞ্জে যুবকের দুই পায়ের রগ কাটার অভিযোগ মুন্সীগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ অভিযোগে কিশোর গ্রেফতার মাদারগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ/২০২৬ শুভ উদ্বোধন পাইকগাছায় গ্রাম পুলিশের বিষপান অতঃপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা শেরপুরের রামিসা হত্যার প্রতিবাদের মানববন্ধন আনোয়ারায় সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ছাত্রদল নেতা সুুজা’র মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক সোনারগাঁয়ে চলন্ত পিকআপে অস্ত্রের মুখে টাকা ও তামা ছিনতাই বগুড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

১০ বছর পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক,ঢাকা প্রতিদিন
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৭:১৭ অপরাহ্ন
১০ বছর পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ আসরে অংশ নিলেও কেবল দুই ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে গত চারটি বিশ্বকাপেই তারা ছিল জয়হীন। সেই খরা কাটানোর লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। যদিও ব্যাটিংয়ে তাদের পুঁজি ছিল ছোট, ১১৯ রানের। সেই পুঁজিকে যথেষ্ট প্রমাণ করে বোলাররা টাইগ্রেসদের ১০ বছর পর বিশ্বকাপে আরেকটি জয় এনে দিয়েছেন।

বাংলাদেশের লক্ষ্য তাড়ায় স্কটিশ মেয়েরা নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১০৩ রান তুলতে সক্ষম হয়েছে। ফলে ১৬ রানের জয় দিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই আনন্দ দ্বিগুণ হতে পারত জ্যোতি-নাহিদাদের। বিশ্বকাপের আয়োজক হলেও, রাজনৈতিক পালাবদলের পর সৃষ্ট পরিস্থিতিতে টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে।

এর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশ নারী দল প্রথমবার খেলতে নেমে দুই ম্যাচে জিতেছিল। যা ছিল সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে টাইগ্রেসদের সর্বশেষ জয়। এরপর আরেকটি জয় পেতে বাংলাদেশকে আরও ১০ বছর অপেক্ষা করতে হয়েছে। নাহিদা আক্তার, মারুফা খাতুন ও রিতু মনিদের দুর্দান্ত বোলিংয়ে স্বার্থক হয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির মাইলফলক ম্যাচটি। বাংলাদেশের প্রথম কোনো নারী ক্রিকেটার হিসেবে এই উইকেটরক্ষক ব্যাটার এদিন শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামেন।


এই বিভাগের আরো খবর