বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ

১০ মাসেও অক্ষত ইমামের মরদেহ!

কুমিল্লা প্রতিনিধি
শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৬:৪৮ অপরাহ্ন

আব্দুল করিম মুন্সি। পেশায় মসজিদের ইমাম ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে ৮৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তার। বৃষ্টির কারণে তার কবরটি ভেঙে যাওয়ায় দাফনের ১০ মাস পর সংস্কারের জন্য কবর থেকে মরদেহ তোলা হয়। মরদেহ তোলার পর দেখা গেল যেভাবে দাফন করা হয়েছিল ঠিক সেভাবেই অক্ষত আছে মরদেহটি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহটি একনজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসে লোকজন।
শনিবার (১৪ অক্টোবর) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেহুরা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, আব্দুল করিম মুন্সি পার্শ্ববর্তী হরিণধরা জামে মসজিদে দীর্ঘদিন ইমামতি করে আসছিলেন। চলতি বছরের জানুয়ারির শেষের দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। পরে তাকে বাজেহুরা দক্ষিণপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিছুদিন আগে বৃষ্টির ফলে তার কবরটি ভেঙে যায়। পরিবারের লোকজন তার কবরটি সংস্কারের উদ্যোগ নেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কবরটি সংস্কারের জন্য মরদেহটি কবর থেকে তোলা হয়। সঙ্গে সঙ্গে অবাক বনে যান ঘটনাস্থলের সবাই। সবাই দেখতে পান যেভাবে দাফন করা হয়েছিল ঠিক সেভাবেই অক্ষত অবস্থায় আছে মরদেহটি। পরে পুরো এলাকায় ঘটনা জানাজানি হলে লোকজন ভিড় করে।

মৃত আব্দুল করিম মুন্সির ছেলে মাওলানা হাবীব মুন্সি ঢাকা প্রতিদিনকে বলেন, আমার বাবা একজন দ্বীনদার পরহেজগার মানুষ ছিলেন। তার জীবদ্দশায় যে মসজিদে ইমামতি করেছিলেন, আমি এখন সেই মসজিদের ইমাম। ওই এলাকার সবার মুখে আমার বাবার প্রশংসা শুনি। তিনি কখনো কারও ক্ষতি তো দূরে থাক একটা মিথ্যা কথাও বলেননি কারও সঙ্গে। আমার বাবাকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন সেজন্য সবার দোয়া চাইছি।

ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার ঢাকা প্রতিদিনকে বলেন, খবরটি শুনে আমিও মরদেহটি দেখতে গিয়েছি। গিয়ে দেখি অনেক মানুষের সমাগম। হুজুরের মরদেহটি যেভাবে দাফন করা হয়েছিল সেভাবেই অক্ষত আছে।


এই বিভাগের আরো খবর