র্যাবের ধারাবাহিক অভিযানে রাজশাহীর পুঠিয়া এলাকা থেকে ৩৮ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটককৃত মাদক ব্যবসায়ী ড্রাইভার শেখ মোঃ ফয়সাল মিয়া (২৬) এবং হেলপার মোঃ আলম (২৫)। তারা উভয় ব্রাহ্মণবাড়িয়ার বি-বাড়িয়া সদরের স্থানীয় বাসীন্দা।
আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৫ জানায়, গত ২৯ অক্টোবর ভোর-০৫.৩০ টার সময় রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। ওই সময় মাদকদ্রব্যসহ ২জন অভিযুক্ত আটক করা হয়। তারা পিকআপের ভিতরে চালকের সীটের নীচে অতিরিক্ত লোহার পাত দিয়ে তৈরী চেম্বারের নিচে ৩৮ কেজি ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা লুকিয়ে রেখেছিল। আসামিদ্বয় আন্ত:জেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা পরিবহণের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় ডেলিভারি করে আসছিল। উক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।