বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ আইইবির কর্মশালায় বিশেষজ্ঞদের সুপারিশ ‎দুর্গাপুরে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার: আটক-১ হালুয়াঘাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদারগঞ্জে ময়লার স্তূপ’ দূর্গন্ধে অতিষ্ট পথচারীরা’ অকেজো কোটি টাকার ডাম্পিং স্টেশন নাসিরনগরে ৩ কিঃমিঃসড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আধুনিক প্রযুক্তিতে হালদার পোনা উৎপাদনের তাগিদ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রোম ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং   বাসমতির বিকল্প বিনাধান-২৫ : কৃষিতে সোনালী বিপ্লব, বাড়ছে লাভ ও সম্ভাবনা সুনামগঞ্জে সরকারের ১৮০ দিনের কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের বিপদের বন্ধু আমিনুর রহমান বাচ্চু সাতক্ষীরায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শক্তিশালীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হোমনায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড তারাকান্দায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পটুয়াখালীতে লতিফ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মানববন্ধন ফটিকছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর ঠাকুরগাঁওয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ সম্প্রসারণে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও হানি ট্রাপিং চক্রের সহযোগী আয়শা সিদ্দিকা আটক চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

৫০০ উইকেটের আরও কাছে সাকিব

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১:০৩ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : টি–টোয়েন্টিতে রশিদ খান কয়েক দিন আগে পা রেখেছেন ৬৫০ উইকেটের মাইলফলকে। সাকিব আল হাসান তখনও থেমেছিলেন ৪৯৮ উইকেটে। সিপিএলের প্রথম দুই ম্যাচে ছিলেন উইকেটশূন্য। অবশেষে বৃহস্পতিবার সকালে ক্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নিলেন ১ উইকেট। তাতে ৫০০’র মাইলফলক থেকে আর ১ উইকেট দূরে বাংলাদেশের এই কিংবদন্তি।

৪৫৫ ম্যাচে সাকিবের উইকেট সংখ্যা এখন ৪৯৯। এই ফরম্যাটে ৫০০ বা তার বেশি উইকেট আছে এখন পর্যন্ত কেবল চার জনের—রশিদ খান (৬৫৮), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারিন (৫৯০) ও ইমরান তাহির (৫৪৯)।

সাকিবের সেই এক উইকেট পাওয়ার দিনে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসও পেয়েছে রোমাঞ্চকর জয়। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে তোলে ১৭৬ রান। জবাবে ত্রিনবাগো থামে ৬ উইকেটে ১৫৯ রানে, ফলে ৮ রানের জয় নিয়ে শীর্ষে উঠেছে সাকিবরা। বল হাতে সাকিব করেছিলেন মাত্র ১ ওভার, তাতে ২ রানের বিনিময়ে নেন ১ উইকেট। ব্যাট হাতে অবশ্য সুবিধা করতে পারেননি, ১৩ বলে করেছেন ৭ রান।

শেষ দিকে ম্যাচটা জমে উঠেছিল। শেষ দুই ওভারে ত্রিনবাগোর দরকার ছিল ৩৬ রান। ওবেদ ম্যাকয়ের ওভার থেকে ২২ রান তুলে আশা জাগান কাইরন পোলার্ড। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪, কিন্তু শামার স্প্রিঙ্গারের প্রথম চার বলেই উঠল শূন্য রান। শেষ বলে ছক্কা হাঁকালেও হারের ব্যবধান কমল শুধু ৮ রানে।

ত্রিনবাগোর হয়ে সর্বোচ্চ ৪৪ রান এসেছে ওপেনার কলিন মানরোর ব্যাটে (১৮ বলে), এরপর পোলার্ড করেছেন ২৮ বলে ৪৩। বল হাতে ম্যাকয় ৩৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

অ্যান্টিগার হয়ে অধিনায়ক ইমাদ ওয়াসিম খেলেছেন ২৭ বলে ৩৯ রানের ইনিংস। ফ্যাবিয়ান অ্যালেন ঝড় তুলেছেন ২০ বলে ৪৫ রানে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর