বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার দিচ্ছেন আমিনুল

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।

সোমবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি এমপি ও গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট জামিল হাসান দূর্জয়ের পক্ষে গাজীপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৩ হাজার পরিবারের মাঝে ওই ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর প্রত্যেক প্যাকেটে ছিলো, ১ কেজি আতপ চাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট নুডলস্ ও ১ টি সুগন্ধী সাবান। উল্লেখ্য আমিনুল ইসলাম ছাত্র জীবন থেকে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যোগ দেন।তিনি ছাত্রলীগের পদে থাকালীন সময় থেকে গাজীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হাজারো গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করাসহ আর্থিক অনুদান প্রদান করেছেন।

বর্তমানে গাজীপুর ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষের কাছে জনপ্রিয় একটি নাম হচ্ছে আমিনুল ইসলাম। তাই গাজীপুর ইউনিয়নের সাধারণ মানুষের দাবি আগামী দিনে গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তাকে দেখতে চান।সাধারণ মানুষের যে কোনো সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সাধারণ মানুষের ইচ্ছা পূরণ করতে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচন করবেন। গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, দীর্ঘ ২০ বছর ধরে অসহায়, গরিব মানুষের পাশে থেকে কাজ করতেছি।সারাজীবন অসহায় মানুষের সেবা করতে চাই।

গত বিশ বছর ধরে তিনি বছরে দুটি ঈদে ঈদ উপহার, শীত বস্ত্র বিতরণ ,কম্বল বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ,শিশু খাদ্য বিতরণ সহ অসংখ্য মানবিক কাজ করেছেন।তাছাড়া করোনাকালীন সময়ও অসহায় মানুষদের পাশে থেকে কাজ করেছি। ভবিষ্যতে সাধারণ মানুষকে পাশে নিয়ে সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবেন বলে ইচ্ছা পোষণ করেন তিনি।তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ইশতেহার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকল কে সাথে নিয়ে ২ নং গাজীপুর ইউনিয়নকে একটি বসবাস যোগ্য আধুনিক ডিজিটাল উন্নয়নশীল ও স্মার্ট মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা চেয়েছেন।


এই বিভাগের আরো খবর