শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

শাহজাদপুরে গলায় ফাঁস নিয়ে কিশোরীর আত্মহত্যা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে তানিয়া খাতুন (১৬) নামের এক কিশোরীর নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত তানিয়া শাহজাদপুর পৌর শহরের হালিয়াঘাটি গ্রামের সিএনজি চালক রতন শেখের মেয়ে।নিহত তানিয়া ও তার ছোট ভাইকে নিয়ে তার মা খাদিজা বেগম দরগাহপাড়া মহল্লায় আকরাম হোসেনের বাড়িতে ৩ বছর যাবত ভাড়া থাকতো। তানিয়ার মা ঝিয়ের কাজ করতো।

জানা যায়, আজ শনিবার দুপুর আনুমানিক দেড়টায় তানিয়ার মা খাদিজা বেগম বাড়িতে ফিরে ঘরে দরজা বন্ধ পেয়ে মেয়ে তানিয়াকে ডাকাডাকি করলে তার কোন সারা না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন আড়ার সাথে তানিয়ার দেহ ঝুলছে। পরে তার মায়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। খবর পেয়ে শাহজাদপুর থানার পরিদর্শক তদন্ত আসলাম হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক সারোয়ার সহ পুলিশের একটি ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান। নিহত তানিয়ার মা অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী পাঠানপাড়া গ্রামের ইউসুফ আলীর স্ত্রী হাসিনা বেগম গতকাল শুক্রবার তানিয়াকে ডেকে নিয়ে বকাঝকা করেন। তারপর থেকেই তানিয়া বিমর্ষ ছিল।

প্রতিবেশীরা জানান, স্থানীয় হাসান গোস্তের দোকানের কর্মচারী ইউসুফের সাথে পরকীয়া প্রেমের অভিযোগ তুলে তার স্ত্রী হাসিনা বেগম তানিয়ার সাথে দুর্ব্যবহার করে থাকতে পারে। একারণেই হয়তো তানিয়া আত্মহত্যা করে থাকতে পারে।

আজ দুপুরে তানিয়া বাড়িতে কাজ করার সময় অন্যর বাড়িতে ঝিয়েরে কাজ করা মায়ের সাথে দেখা করে বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ পর তানিয়ার মা বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পায়।
পাঠানপাড়া গ্রামের অভিযুক্ত ইউসুফের বাড়িতে গিয়ে তার ঘর তালাবন্ধ দেখা যায় এ সময় বাড়ির লোকজন বাড়িতে ছিল না।

এই ঘটনায় শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, তানিয়ার ঝুলন্ত লাশ নামিয়ে সুরতহাল করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে আগামীকাল ময়নাতদন্তের জন্য নিহত তানিয়ার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে প্রেরণ করা হবে।


এই বিভাগের আরো খবর