রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

নান্দাইলে পুলিশের দূর্দান্ত অভিযানে ৮টি চোরাই গরু উদ্ধার ২জন গ্রেফতার

রফিকুল ইসলাম(নান্দাইল) ময়মনসিংহ
শনিবার, ৪ মে, ২০২৪, ৮:০৫ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে একমাত্র সহায় সম্বল ২টি গরু চুরি হয়ে যাওয়ায় নিরাশ হয়ে পড়েছিল আবু সিদ্দিক (৩৭) নামে এক কৃষক। গরু দুটি ফিরে না পেলে, সে আর বাচঁবে না বলে অঝড়ে চোখের জল ফেলতে থাকে।

পরে আবু সিদ্দিক চুরি হয়ে যাওয়া গরু ফেরত পাবার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অবশেষে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ৪৮ ঘন্টার দূর্দান্ত অভিযান চালিয়ে আবু সিদ্দিকের ২টি গরু সহ মোট ৮টি চোরাই গরু উদ্ধার করতে সক্ষম হয়।

সেই সাথে উক্ত চুরি সাথে জড়িত কিশোরগঞ্জ জেলা সদরের পারদাগাবতলী মহল্লার মৃতঃ আঃ হামিদ কেনুর পুত্র গোলাপ মিয়া (৪০) ও পাতালজান মহল্লার জালু মাহমুদের পুত্র রাশিদ (৪০) নামে আন্ত: জেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে নান্দাইল মডেল থানা পুলিশ।

দ্রুত সময়ের মধ্যে চোরাই গরু উদ্ধার হওয়ায় ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল মো. সুমন মিয়া সহ নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাদী সহ এলাকাবাসী। থানা সূত্রে জানাগেছে, আবু সিদ্দিক উপজেলার মুশুল্লী ইউনিয়নের লতিবপুর গ্রামের মৃত আ: রহমানের পুত্র গত সোমবার দিবাগত রাতে আবু সিদ্দিকের গোয়াল ঘরে থাকা দুটি গরু চুরি হয়েছে। একই সময়ে তাঁর চাচাতো দুই ভাইয়ের গোয়াল ঘরে থাকা আরো ৪টি গরু চুরি হয়ে গেছে।

অনেক খোজাঁখুজির পর বৃহস্পতিবার (২রা মে) আবু সিদ্দিক বাদী হয়ে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে শুক্রবার (৩রা মে) থানা পুলিশ দূর্দান্ত অভিযান চালিয়ে নরসিংদী জেলার বেলাবো থানা এলাকা হইতে ৪টি গরু এবং গ্রেফতারকৃত আসামীদের তথ্যমতে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৪টি চোরাই গরু উদ্ধারসহ মোট ০৮টি চোরাই গরু উদ্ধার করে।

এছাড়া গরু পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি ইঞ্জিন চালিত ভটভটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন থানা চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

উল্লেখ্য নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ নান্দাইলে যোগদান করার পর থেকে জুয়াড়ো, মাদক ও গরু চুরি, আইনশৃঙ্খলা উন্নয়নে ব্যাপক পুলিশি তৎপরতা অব্যাহত রাখতে দেখা গেছে।


এই বিভাগের আরো খবর