বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

শাহজাদপুরে করোতোয়া নদীতে থেকে ভাসমান লাশ উদ্ধার

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
শনিবার, ১১ মে, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের করোতোয়া নদীর মাকরকোলা খেয়া ঘাট এলাকায় শাহজাহান প্রামানিক (৬০) নামক এর ভাসমান লাশ উদ্ধার করেছে সিরাজগঞ্জ নৌ পুলিশ।

সরোজমিনে গিয়ে দেখা যায় গাড়াদহ ইউনিয়নের করোতোয়া নদীর মাকরখোলা খেয়া ঘাটে ভাসমান লাস্টটিকে দেখতে উৎসুক জনতা ভিড় ।

আজ শনিবার বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, ভাসমান লাশটির পরিচয় জানা যায় তিনি হলেন গাড়াদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাউসাগাড়ি গ্রামের শাজাহান প্রামানিক (৬০) পিতা মৃত ময়েজ প্রামানিক তিনি এক কন্যা সন্তানের জনক। শুক্রবার রাত আনুমানিক ১০টার পরে বাড়ি থেকে বের হয়ে দাড় টেনে নদী পার হওয়ার সময় দাড় ছিড়ে পানিতে পড়ে মৃত্যুবরণ করেন। আরো জানা যায় মৃত শাজাহান আলী মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর থানার পরিদর্শক মোঃ রঞ্জু মিয়া ও শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম বার।

স্থানীয় ইউপি সদস্য মোঃ জুয়েল হক জানান শাহজাহান আলী ওরফে (শাজাহান পাগলা) গতকাল রাতে নৌকা পার হয়ে হওয়ার সময় দাড় ছিড়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা যাচ্ছে, এবং এ বিষয়ে তিনি আরো জানান এলাকাবাসীর কারো সঙ্গে তার কোন শত্রুতা ছিল না এমনকি মৃত শাজাহান প্রামানিক কিছুটা মানসিক রোগী ছিলেন। মৃত শাজাহান প্রামানিক অন্যের বাড়িতে কাজ করে এবং ভিক্ষা করে তার সংসার চলতো।

এ বিষয়ে সিরাজগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, লাশটি শাজাহান প্রামানিকের বলে সনাক্ত করেছেন এলাকাবাসী ।এলাকাবাসীর অনুরোধে এবং কোন অভিযোগ না থাকার কারণে নিহতের স্বজনদের হাতে লাশটি হস্তান্তর করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর