রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক নিজের নামে ইস্যুকৃত রাইফেলের গুলিতে নিহত হন কনস্টেবল সম্রাট  জরুরি সেবা নির্বিঘ্ন রাখতে -অগ্রাধিকার ভিত্তিতে আইনশৃংখলা বাহিনীর যানবাহনে তেল দিতে নির্দেশনা  বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি : খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি ওয়াই ডাব্লিউ ডি আর সি এর আয়োজনে “জ্বালানি নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ: সৌরশক্তিতে বিনিয়োগ বাড়ানোর অপরিহার্যতা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ

রেমালের তাণ্ডবে চাঁদপুরে বিদ্যুৎহীন সাড়ে ৬ লাখ মানুষ

চাঁদপুর প্রতিনিধি
সোমবার, ২৭ মে, ২০২৪, ৭:২৩ অপরাহ্ন

প্রবল শক্তি নিয়ে উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে রোববার (২৬ মে) রাত থেকে উপকূলীয় জেলা চাঁদপুরে শুরু হওয়া ঝোড়ো হাওয়া ও বৃষ্টি সোমবার (২৭ মে) সন্ধ্যা ৭টা পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনে গাছপালা উপড়ে পড়ায় প্রায় সাড়ে ৬ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন।জানা গেছে, গতকাল রাত থেকেই উপজেলাগুলোতে বিদ্যুৎ ছিল আসা-যাওয়ার মাঝে। জেলা শহরে ভোররাত পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক থাকলেও ভোররাত থেকে শহর এবং বিভিন্ন উপজেলার বেশির ভাগ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট গ্রামের বাসিন্দা কেএম নজরুল ইসলাম বলেন, রোববার দিবাগত রাত ১২টার দিকে শুরু হওয়া প্রচণ্ড বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন আমরা।

উপজেলার বারইকা গ্রামের বাসিন্দা সাংবাদিক শিমুল হাসান ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাত ২টা থেকে বৃষ্টির সঙ্গে তীব্র বাতাসের কারণে গাছপালার ডাল ভেঙে পড়েছে। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

হাজীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা ইরা খান বলেন, সকাল ৬টা থেকে বিদ্যুৎ নেই। কবে যে আসবে কিছুই বোঝা যাচ্ছে না।

মনতলা গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম জয় বলেন, রাত থেকে বিদ্যুৎ নেই। তবে মধ্যে একবার বিদুৎ এসেছিল। পরে আবার বাতাসের চাপ বেড়ে যাওয়ায় চলে যায়।

ফরিদগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামাল হোসেন বলেন, বৃষ্টি ও প্রচণ্ড বাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালার ডাল ভেঙে বিদ্যুৎ সংযোগের ওপর পড়ে। একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। তাই এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান চৌধুরী বলেন, রোববার রাত থেকেই ঝড়ো হাওয়ায় বিদ্যুতের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আবহাওয়া অনুকূলে এলে সংযোগ সচল করতে কাজ শুরু হবে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর আওতায় কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার প্রায় সাড়ে ৩ লাখ গ্রাহক রয়েছেন। এদের মধ্যে ২ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর জেনারেল ম্যানেজার রাশেদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, রোববার দিবাগত রাত ৩টা থেকে বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আবহাওয়া অনুকূলে এলে সংযোগ সচল করতে কাজ শুরু হবে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর আওতায় চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, মতলব উত্তর এবং দক্ষিণ উপজেলায় ৪ লাখ ৬৬ হাজার ৪৭৫ জন গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

চাঁদপুর জেলা আবহাওয়া বিষয়ক কর্মকর্তা শাহ্ মো. শোয়াইব জানান, আজ সোমবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর ২টা ৩২ মিনিট থেকে ২টা ৩৫ ঘটিকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৩১ নটিক্যাল মাইল বা ৫৭ কিলোমিটার। এখনো বৃষ্টি হচ্ছে।


এই বিভাগের আরো খবর