শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা  আনোয়ারায় আইইবি ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন নিরাপত্তা নিশ্চিত করতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএমপি উন্নত বাংলাদেশের স্বপ্নে প্রকৌশলীদের অঙ্গীকার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপিত হচ্ছে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ ফসলডুবিতে হাহাকার: রাজপথে নামলেন সুনামগঞ্জের কৃষকরা জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন বগুড়ার শিবগঞ্জে ধৃত চোরকে পিটিয়ে হত্যা বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত শেরপুরে ‘নার্স-দালাল চক্রের’ ফাঁদে প্রাণ গেল গৃহবধূর মাদারগঞ্জে পৌরসভা জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ফটিকছড়ির ‘কেঁচো গ্রাম’, বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র নাসিরনগরে ১ একর ৩৪ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার পাইকগাছায় অভিনব কায়দায় দিনে দুপুরে স্বর্ণালঙ্কার চুরি পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সম্ভাবনাময় হলেও পিছিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট ঠাকুরগাঁওয়ে দুই নতুন উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ নবীনগরে বোরোর বাম্পার ফলনেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ গভীর রাতে চালককে কুপিয়ে অটো ছিনতাই,থানায় অভিযোগ সুনামগঞ্জে হ্যালো-ইউনিসেফের শিশু সাংবাদিকতা কর্মশালা নগরকান্দার তালমায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে ঢাকায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ মুন্সীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রী নবীনগরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক কারবারি গ্রেফতার আনোয়ারায় ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ নান্দাইলে ঔষধ ব্যবসায়ী পরিমল চন্দ্র সরকারকে সংবর্ধনা প্রদান চুনারুঘাটে সড়কের উপর ধান-খড় শুকানোর মহোৎসব, দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী বগুড়া এয়ারফিল্ডে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা পাইকগাছায় জাল ভাউচারে দেড় লাখ টাকা প্রতারণার চেষ্টা, যুবক আটক

দুবাই মাতাবেন মমতাজ,পরীমনি,সাহাবুদ্দিন,তসিবা,উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন।

আরিফ হোসেনঃ আমিরাত প্রতিনিধি।
রবিবার, ২ জুন, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন

বাংলাদেশের সীমানা পেরিয়ে এবার সুদূর আরব আমিরাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এক ঝাঁক তারকাদের মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈদুল আযহা পরবর্তী এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী এবং চিত্র তারকাদের নিয়ে ঈদ উৎসব করতে যাচ্ছে এসএন এন্টারটেইনমেন্টের স্বত্বাধিকারী সাচিনুর সাচি। আগামী ২১ জুন ২০২৪ তারিখে দেরা দুবাইয়ের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে “দুবাই কনসার্ট-২০২৪”।

এ উপলক্ষে গতকাল ৩১ মে দুবাইয়ের আল কেসিসের একটি রেঁস্তোরায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে “দুবাই কনসার্টের” আনুষ্ঠানিক ঘোষণা দেন উদযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন এস এন এন্টারটেইনমেন্টের অর্গানাজার মোঃ ফখরুদ্দীন মুন্না, কো-অর্গানাজার সিরাজুল হক, উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক কাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব হাজী শফিক, যুগ্ম সদস্য সচিব কামাল হোসেন সুমন, নির্বাহী সদস্য (সাংস্কৃতিক) মোঃ ফারভেজ, মোঃ সফিক, মাহাবুবা সিদ্দিকা শিপু, এস এন এন্টারটেইনমেন্ট স্থায়ী কমিটির সদস্য সামসুর রহমান সোহেল, সরোয়ার উদ্দিন রনি, সাগর দেব, মামুনুর রশিদ, শরীফ মাহমুদ, মোঃ আলম, মোঃ কামাল হোসেন, মোঃ ইফতেখার, আমিরাতে বসবাসরত ব্যবসায়ী শিল্পপতি ও গণমাধ্যম কর্মীরা।

সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার আবু জাফর বলেন, এই প্রথম বাংলাদেশের অনেকগুলো সংগীত শিল্পী এবং চিত্রশিল্পী একসাথে দুবাইয়ের মাটিতে পা রাখছেন। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের দর্শক উপস্থিত থাকবেন।
তিনি জানান, বাংলাদেশ থেকে আগত ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম, অভিনয় শিল্পী পরিমণি, কণ্ঠশিল্পী ফকির শাহাবুদ্দিন, সুমি শবনম, তশিবা, সাচিনুর সাচি, উপস্থাপক শান্তা জাহান ও লাবিব সিনহা এবং ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী অর্পিতা বিশ্বাস।

এ সময় এস এন এন্টারটেইনমেন্টের দুবাই অর্গানাইজার ফখরুদ্দীন মুন্না বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে ঈদ উৎসব পালন করবে আমিরাতের প্রবাসীরা। তিনি সকলের সহযোগিতা চেয়ে বলেন, বিদেশের মাটিতেও সংগীত চর্চার দৃষ্টান্ত স্থাপন করতে আমরা বদ্ধপরিকর।

এতে করে বাংলাদেশের ঐতিহ্য ও কৃষ্টি-কালচার গানের মাধ্যমে বিশ্ব দরবারে সোনার বাংলাকে তুলে ধরব ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনের সমাপনী বক্তব্যে প্রকৌশলী আবু জাফর দুবাই কনসার্টের ১৫ সদস্যের উদযাপন কমিটি ঘোষণা করেন।

 


এই বিভাগের আরো খবর