বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

সিরাজগঞ্জে টিকটক করতে গিয়ে এক যুবকের মৃত্যু

মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ)
শনিবার, ৮ জুন, ২০২৪, ৭:০৬ অপরাহ্ন

ছাদ খোলা ব্যাক্তিগত একটি গাড়ি নিয়ে ব্রিজের ভিডিও করার সময় ব্রিজে উঠতে ও নামতে লাগানো লোহার পাইপের সাথে আঘাত লেগে রবিউল আজিম তনু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

ইলিয়ট ব্রিজটি ব্রিটিশ আমলে তৈরি হয়ে এখনো কালের স্বাক্ষী হয়ে আছে। স্থানীয়ভাবে এটাকে বড়পুল বলে ডাকা হয়। এর আগে ব্রিজটির বয়স হওয়ায় এটাকে ঝুঁকিমুক্ত রাখতে ব্রিজের ওপর দিয়ে ভারী ও বড় যানবাহন চলাচল বন্ধ করতে ব্রিজে উঠতে ও নামতে দুপাশের লোহার মোটা পাইপ লাগানো হয়।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ শহরের এসএস রোড এলাকার বন্ধু মুখলেসুর রহমানকে সঙ্গে নিয়ে রবিউল হাসান তনু ও অপর এক বন্ধু ভোরে একটি প্রাইভেট কার নিয়ে ইলিয়ট ব্রিজের ওপর যান। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। রবিউল হাসান গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রিজের ভিডিও করছিলেন। হঠাৎ ব্রিজের লোহার পাইপের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

তিনি বলেন, বন্ধুরা রবিউলকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরো খবর