বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

১৫ দফা দাবিতে পাবিপ্রবি কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতি

পাবনা প্রতিনিধি
সোমবার, ১০ জুন, ২০২৪, ১১:২০ অপরাহ্ন

উপাচার্য হাফিজা খাতুনের স্বেচ্ছাচারিতা, গুচ্ছ ভর্তিপরীক্ষা তহবিলের টাকা ভাগ বাটোয়ারা, কাজ ছাড়াই উন্নয়ন প্রকল্পের কোটি কোটি বিল প্রদানের তদন্তসহ ১৫ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অফিসার অ্যাসোসিয়েশন। গত ৮ জুন (শনিবার) থেকে এ কর্মবিরতি চলছে।

আজ সোমবার (১০ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্মকর্তারা উপাচার্যের কার্যালয়ের বাইরের করিডোর দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে এবং স্লোগান দিচ্ছে।

কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তাঁরা জানান অর্থ ও হিসাব শাখার কর্মকর্তা শাহান শাহর পদোন্নতি আটকে রাখা হয়েছে। প্রহসনমূলক তদন্তের নামে বছরের পর বছর হয়রানি, আক্রোশমূলকভাবে উপরেজিস্ট্রার রেজাউল হকের বেতন-ভাতা মাসের পর বন্ধ রাখা হয়েছে। বিজন ব্রহ্ম, কামরুল হাসান শামসাদ ফখরুলসহ কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাকে নিয়ে ভিসি একটি সিন্ডিকেট বানিয়ে সাধারণ কর্মকর্তাদের হয়রানি করছেন।

তাঁরা আরও জানান, এসব বিষয় সুরাহার জন্য বারবার উপাচার্য হাফিজা খাতুন ও রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দিলেও তাতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সর্বশেষ গত ২১ মে ১৫ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেওয়া হলে ২৮ জুনের মধ্যে তা বাস্তবায়নের দাবি জানানো হয়। এরপর উপাচার্য অফিসারদের ডেকে ধমক দেন এবং কর্মসূচি প্রত্যাহার করতে বলেন। রেজিস্ট্রারে স্বাক্ষরে নামমাত্র দুটি কমিটি গঠন করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

কর্মবিরতির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টি কার্যত অচল হয়ে পড়েছে। এদিকে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ছাত্রদের ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে গেলেও অফিস চালু থাকার কথা ছিল কিন্তু কর্মকর্তাদের কর্মবিরতির কারণে সবকিছু বন্ধ রয়েছে।

কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ বি এম আতিকুর রহমান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নিতে চাই। কিন্তু কতিপয় অসৎ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে উপাচার্য হাফিজা খাতুন একটি সিন্ডিকেট করে কর্মের পরিবেশ নষ্ট করেছেন। সাধারণ কর্মকর্তাদের পদোন্নতি আটকে রাখা, বেতন-ভাতা বন্ধ করে দেওয়াসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। আমার এসবের প্রতিকারে বারবার স্মারকলিপি দিলেও উপাচার্য তাতে গুরুত্ব দিচ্ছেন না। পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় আমরা কর্মবিরতি পালন করছি।’

কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনার রশিদ ডন বলেন, ‘একজন অযোগ্য ভিসি কারণে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচি দিয়ে দালালচক্র মুক্ত ক্যাম্পাস গড়ে তুলব।’

এ বিষয়ে উপাচার্য হাফিজা খাতুন বলেন, ‘তাদের সঙ্গে আমি একাধিকবার বসেছি। দুটি কমিটি করে দিয়েছি। কিছু আইন-কানুনের ব্যাপার আছে, যা দাবি করলেই বাস্তবায়ন সম্ভব নয়।’


এই বিভাগের আরো খবর