বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

শাহজাদপুরে যমুনার ভাঙন চলছেই, বিলীনের পথে অর্ধ শতবর্ষী বিদ্যালয়

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৬ অপরাহ্ন

শাহজাদপুরে যমুনার ভাঙন চলছেই, বিলীনের পথে অর্ধ শতবর্ষী বিদ্যালয় বর্ষা মৌসুম শেষ হয়েছে অনেক আগেই। তিন সপ্তাহের বেশি সময় ধরে সিরাজগঞ্জে কমছে যমুনার পানি।

পানি কমার সঙ্গে সঙ্গে জেলার শাহজাদপুরে নদীর পশ্চিম তীরে ভাঙন চলছে। গত কয়েক সপ্তাহ ধরে কখনো মৃদু কখনো বা তীব্র ভাঙনে একের পর এক বিলীন হয়েছে বসতবাড়ি ও ফসলি জমি। এবার ৫২ বছর বয়সী একটি শিক্ষা প্রতিষ্ঠান ভাঙনের মুখে সরিয়ে নিতে হচ্ছে। ফলে এ অঞ্চলের শিশুদের প্রাথমিক শিক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গতকাল শুক্রবার খোঁজ নিয়ে জানা যায়- শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর, পাকড়তলা, কৈজুরী ইউনিয়নের হাটপাচিল এলাকায় যমুনার ভাঙন চলছে। গত এক মাসে ধারাবাহিক ভাঙনে ৭শ’র বেশি বসতবাড়ি, কয়েকশ বিঘা কৃষিজমি, রাস্তাঘাট ও ব্যক্তিগত স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

দফায় দফায় ভাঙনে বার বার স্থান পরিবর্তন করতে করতে ভেকা-গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আবারও ভাঙন ঝুঁকির মুখে পড়েছে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি যমুনা নদী থেকে মাত্র ৭-৮ মিটার দূরে রয়েছে। ইতোমধ্যে বিদ্যালয়টি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। ফলে শিশু সন্তানদের লেখাপড়া নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।

ওসমান শেখ, আজমত আলী, জিয়াউল হক, চায়না খাতুন ও রহিমা বেগমসহ বেশ কয়েক অভিভাবক জানান, স্কুল থেকে সামান্য দূরে যমুনা। ছেলে-মেয়েদের স্কুলে পড়ানো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তাই ওদের সঙ্গে করে নিয়ে স্কুলে আসি। আবার সঙ্গে নিয়েই চলে যাই।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম সরকার বলেন, স্কুল ভবনটি নদী থেকে সামান্য দূরে আছে। স্কুলটি সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা অফিস। কিন্তু কোথাও সরানোর জায়গা নেই। সামনে বাচ্চাদের পরীক্ষা। বাধ্য হয়ে ঝুঁকির মধ্যেই পরীক্ষা নিতে হবে।

শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালেক বলেন, ভেকা-গোপালগঞ্জ বিদ্যালয়টি ভাঙন ঝুঁকির মুখে থাকায় সেটা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে কোনো একটি নিরাপদ স্থানে স্কুল সরিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হবে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান বলেন, ওই এলাকায় নদী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। যমুনায় পানির স্রোত বেশি থাকায় কাজ বন্ধ আছে। এক মাসের মধ্যে কাজ শুরু হবে। ভাঙনরোধে আমরা আপাতত সেখানে কিছু জিওব্যাগ ডাম্পিং করেছি। এখন ভাঙনের তীব্রতা কিছুটা কমে এসেছে


এই বিভাগের আরো খবর