বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা *শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি

বাংলার মাটিতে স্বৈরাচার শেখ হাসিনার স্থান হবে না মাওলানা: রফিকুল ইসলাম খান

সাব্বির মির্জা (তাড়াশ)
শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ন

সিরাজগঞ্জে তাড়াশে ইসলামীকে সাংস্কৃতিক সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্য বলেন, ছাত্রজনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে।

হাসিনার পতনের পর দেশে সাম্প্রদায়িকতার দাগ লাগানোর চেস্টা করা হয়েছিল। কিন্তু সারাদেশে জামায়াত-শিবির হিন্দুদের মন্দির রক্ষায় রাত জেগে পাহারা দিয়েছে। জামায়াত শিবির মজলুম সংগঠন এই দলের আমীরে জামায়াত থেকে এই সংগঠনের ওয়ার্ড পর্যায়ের কাউকে রেহাই দেয়া হয়নি।

তিনি আরো ও বলেন,ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। কিন্ত,আওয়ামী লীগ সেই ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে দেশ থেকেই বিতারিত হয়েছে। আপনারা সে পথে হাঁটবেন না। জনগণের মন জয় করেই আগামী দিনে ক্ষমতায় আসতে হবে।

আজ (১১ অক্টোবর) শুক্রবার বিকেলে উপজেলার নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সগুনা ও মাগুড়া বিনোদ ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইসলামীক সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুড়া বিনোদ ইউনিয়ন শাখার সভাপতি ডা: মোশাররফ হোসেন বিশ্বাস।

এ সময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুল আলম, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড.মীর মোঃ নুরুল ইসলাম, জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুস সাত্তার, তাড়াশ উপজেলা জামায়াতের আমীর খ,ম সাকলাইন,গুরদাসপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল খালেক মোল্লা, তাড়াশ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাজাহান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান,তাড়াশ পৌর জামায়াতের সভাপতি কাওসার হাবীব, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইয়াহিয়া খান প্রমুখ।
রফিকুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

উল্লেখ্য: ইসলামীকে সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত
ইসলামীক সঙ্গীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক।


এই বিভাগের আরো খবর