বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা *শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

নওগাঁর রাণীনগরে বিএনপি নেতা এছাহকের মতবিনিময়

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৩:৪৩ অপরাহ্ন

আগামী ২৬ অক্টোবর নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সভাপতি পদপ্রার্থী এছাহক আলী মতবিনিময় করেছেন। আজ শনিবার উপজেলা সদরের এছাহক টাওয়ারে তিনি উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এছাহক আলী রাণীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ন আহ্বায়ক। মতবিনিময়ের সময় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এছাহক আলী সভাপতি পদপ্রার্থী হিসাবে ঘোষণা দেন।

এ সময় এছাহক আলী বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। বিভিন্ন সময়ে দলের বিভিন্ন পদে ছিলাম। বর্তমানেও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদে রয়েছি। দুর্দিনে বিএনপির সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড নেতাকর্মীদের সাথে নিয়ে অব্যাহত রেখেছি।

তিনি আরও বলেন, উপজেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের অনুপ্রেরণায় আমি আগামী ২৬ অক্টোবর উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে দাঁড়িয়েছি। আমার বিশ^াস উপজেলার ৮টি ইউনিয়নের নেতাকর্মীরা (ভোটার) আমাকে সমর্থন ও ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করবেন।

মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মখলেছুর রহমান বাবু, সদস্য নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাক্কির হোসেন, গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান, একডালা ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার আলম, কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. খালেক হোসেন, কালীগ্রাম ইউনিয়ন বিএনপির উপদেষ্টা রুবিন, উপজেলা তাঁতীদলের সভাপতি সাইফুল ইসলাম শেখসহ অনেকেই।


এই বিভাগের আরো খবর