সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

নন্দীগ্রামে বিএনপির মামলায় আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৬:৪০ অপরাহ্ন
নন্দীগ্রামে বিএনপির মামলায় আ'লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মামুনুর রশিদ (৪২) এবং উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক হোসেন (৩৭)।

গতকাল রোববার সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় আওয়ামী লীগ নেতা তারেক হোসেনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এর আগে গত শুক্রবার রাতে নন্দীগ্রামের সিধইল গ্রামের নিজ বাড়ি থেকে মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তারেক হোসেন উপজেলার ভুস্কুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর স্কুলমাঠে ইউনিয়ন বিএনপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গত ১৫ সেপ্টেম্বর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দুজনই এজাহার নামীয় আসামি।


এই বিভাগের আরো খবর