রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ইস্রাফীল শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী পালনে ৩দিনের অনুষ্ঠান উদ্বোধন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডা. মাহবুবুর রহমান ঝালকাঠিতে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, মূল্য তালিকা সংরক্ষণের নির্দেশ ফটিকছড়িতে মাথা বিহীন নারীর মরদেহ উদ্ধার গাজীপুরে একই পরিবারের পাঁচজন খুন, নিখোঁজ স্বামী রাজাপুরে সরকারি ডাকবাংলো দখল করে ওসি সুজন বিশ্বাসের বসবাস,জনমনে ক্ষোভ এতিম শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদান হোমনায় গাছ কাটতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় : অধ্যাপক নজরুল ফটিকছড়িতে বেয়াইনকে ধর্ষন করে হত্যা,বেয়াই আটক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীরের দাফন সম্পন্ন পাইকগাছায় বন্দোবস্ত নেয়া সম্পত্তি জোর পূর্বক দখলের পাঁয়তারা: থানায় অভিযোগ আনোয়ারা অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোরছালিন নিহত ঠাকুরগাওয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আরও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস না থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা মাদারগঞ্জ টু সারিয়াকান্দি দ্বিতীয় যমুনা সেতু’র দাবীতে মাদারগঞ্জে মানববন্ধন সোনাতলা রেল স্টেশনে নতুন যুগের সূচনা: সকল আন্তঃনগর ট্রেনের অনলাইন টিকিট সুবিধা চালু ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক চার লেনের মহাপরিকল্পনায় বদলাবে যোগাযোগ ও অর্থনীতি কিশোরগঞ্জে পলাতক আসামী আটক ঝালকাঠিতে সাংবাদিক লিপুর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন জেলেদের চাল বিতরণে ব্যাপক অনিয়ম; জেলে না হয়েও চাল নেয়ার অভিযোগ সরিষাবাড়ীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা 

আফগানিস্তান সিরিজে থাকছেন না সাকিব!

ক্রীড়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ২:০০ অপরাহ্ন

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আসন্ন সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না এমন আলোচনা-গুঞ্জন কদিন ধরেই হচ্ছিল।

সাকিব প্রসঙ্গে গতকাল গণমাধ্যমে কথা বলেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছিলেন আসন্ন সিরিজে সাকিবের অ্যাভেইলেবল থাকার কথা। তবে আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে বোর্ড সভাপতি সাকিবের না খেলারই আভাস দিলেন।

দলে ফিরতে সাকিবের আরেকটু সময় দরকার বলে মত বিসিবি সভাপতি ফারুক আহমেদের। তিনি বলেন, ‘সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি কথা বলেছি তার সাথে ২-১ বার। প্র্যাকটিসেও খুব একটা নাই ও। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।’

আফগানিস্তান সিরিজ না খেললে এই সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারেন সাকিব জানালেন ফারুক, ‘তার মানসিক অবস্থা, আবার একটা টি-টেন লিগও আছে; এখনও পারমিশন দেইনি, এনওসি দিলে খেলে ফেলবে। সাকিব এখনও ৫০ ওভারের ক্রিকেট ভালো করে খেলতে পারবে আমি বিশ্বাস করি। সামনে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। মনে হচ্ছে এই ট্যুর সে মিস করবে।’

কদিন আগে আফগানিস্তান সিরিজে খেলা প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় বিসিবির কোটে বল ঠেলে দিয়েছিলেন সাকিব। ক্রিকবাজকে তিনি বলছিলেন, ‘আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিত।’

প্রসঙ্গত, প্রোটিয়াদের বিপক্ষে মিরপুর টেস্ট খেলে ফরম্যাটটি থেকে বিদায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব। তার আগ্রহের কথা বিবেচনায় রেখে তাকে রেখেই দল সাজিয়েছিল বিসিবি। যদিও আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরা স্থগিত হয়ে যায় তার। পিছু হটে ক্রিকেট বোর্ডও। টাইগার অলরাউন্ডারকে বাদ দিয়েই নতুন করে স্কোয়াড সাজানো হয়।

এর আগে ভারতের মাটিতে সিরিজ চলাকালে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। ওয়ানডে ক্যারিয়ারও বেশি দীর্ঘায়িত করতে চান না বলে জানিয়েছিলেন। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেওয়ার ইচ্ছা সাকিবের।

আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।


এই বিভাগের আরো খবর