বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

অতিরিক্ত চা পান করলে হতে পারে যেসব সমস্যা

অনলাইন ডেস্ক :
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : সারাদিনে চায়ের স্বাদ একবারও নেন না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। আবার অনেকেরই দিনভর কয়েক বার চা ছাড়া চলে না। দুধ-চিনি ছাড়া লিকার খেলে তেমন কোনও অসুবিধা না থাকলেও ঘন ঘন দুধ, চিনি সহযোগে চা পান করলে ধীরে ধীরে দেখা দিতে পারে নানা রকম শারীরিক সমস্যাও। চলুন জেনে নায়া যাক কী কী ক্ষতি হতে পারে এতে।

ওজন বৃদ্ধি :
অনেকেই আছেন যাদের চায়ে অন্তত ২ চামচ মিষ্টি না হলে চলে না। আবার অনেকে ঘন দুধের চা পছন্দ করেন। দিনে তিন থেকে চার বার চা খেলেই অন্তত ৬-৮ চামচ চিনি যাবে শরীরে। সঙ্গে ঘন দুধের ফ্যাট তো আছেই। চিকিৎসকেরা বলেন, অতিরিক্ত চিনি শরীরের পক্ষে মোটেই ভাল নয়। শরীরচর্চার অভ্যাস না থাকলে, ক্যালোরি মেপে না খেলে দুধ, চিনি দেওয়া চা হয়ে উঠতে পারেন ওজন বৃদ্ধির কারণ।

পুষ্টির ঘাটতি :
ঘন ঘন চা, চিনি দিয়ে দুধ-চা খাওয়ার অভ্যাসের ফলে অনেক সময় খিদেও কমে যায়। দুপুরে খাওয়ার সময়ে এক কাপ চা খেয়ে ফেললে কিছুতেই আর খাবার খেতে ইচ্ছা হবে না। পাশাপাশি এর ফলে পানি খাওয়ার প্রবণতাও কমে যায়। ফলে, পুষ্টি এবং জলের ঘাটতিও দেখা দিতে পারে। অনেকে ভাবতে পারেন, দুধ যোগ করায় বাড়তি পুষ্টিগুণ যোগ হয় চায়ে। দুধে থাকে ভিটামিন বি ১২ ও ভিটামিন সি। শুধু দুধ যদি খান, তা হলে এই দুই ভিটামিন শরীরের জন্য খুবই ভাল। কিন্তু যদি চা দিয়ে বার বার ফোটানো হয়, তা হলে এই দুই ভিটামিনেরই পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।আমার আশেপাশের সেরা রেস্টুরেন্ট

হজমের সমস্যা:
সকালে উঠেই এক কাপ দুধ-চা খেয়ে নেয় অনেকে। তারপর থেকে শুরু হয় গ্যাসের সমস্যা। চায়ে থাকা ক্যাফিনের ফলে পাকস্থলীতে কার্যকলাপে সমস্যা হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। ঘন ঘন দুধ চা খাওয়ার অভ্যাসে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। দুধ যাদের হজম হয় না, তাদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। খালি পেটে কড়া করে দুধ চা খাওয়ার অভ্যাস পেপটিক আলসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

ঘুমের সমস্যা:
সন্ধের পর থেকে বার বার চা খেলে বা রাতের দিকে চা খেলে ক্যাফেইনের প্রভাবে ঘুম আসতে চায় না। ফলে রাতে চা খাওয়া একেবারেই ঠিক নয়। তা ছাড়া দুধ চা থেকে যেহেতু হজমের সমস্যা হয় তাই পর্যাপ্ত ঘুমের ক্ষেত্রেও তা বাঁধা সৃষ্টি করতে পারে।

স্নায়ুতন্ত্রে প্রভাব:
চায়ে থাকে ক্যাফিন। অতিরিক্ত ক্যাফেইন শরীরের জন্য মোটেই ভাল নয়। নিয়মিত অতিরিক্ত চা খেলে ক্যাফেইনের প্রভাবে হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে, রক্তচাপও অনিয়ন্ত্রিত হতে পারে। এর প্রভাব হার্টসহ, স্নায়ু্তন্ত্রেও পড়তে পারে। অস্থিরতা, উদ্বেগের মতো সমস্যাও এর ফলে দেখা দেয়। যাদের উদ্বেগের সমস্যা আছে, বিশেষত তাদের ঘন ঘন চা খাওয়ার অভ্যাস ক্ষতিকর হয়ে উঠতে পারে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর