বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

নওগাঁর রাণীনগরে প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশনের কমিটি গঠন সভাপতি শাহিন, সম্পাদক সনি

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৩১ অপরাহ্ন

নওগাঁর রাণীনগর উপজেলা প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশনের (আরপিএ) কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার রাণীনগর বাজারে একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ সালের জন্য সংগঠনটির ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এতে রাণীনগর উপজেলা প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহিনুল ইসলাম শাহিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিল্প মন্ত্রণালয়ের এসিস্ট্যান্ট ডিরেক্টর (বয়লার) প্রকৌশলী মো. জাকারিয়া মাসুদ সনি।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি প্রকৌশলী মো. মিজানুর রহমান, কাজী নেওয়াজ মোস্তফা বাঁধন, ডা. তারিকুল ইসলাম প্রান্তর, প্রকৌশলী মো. সজল আহম্মেদ, প্রকৌশলী মো. আবু হাসান, যুগ্ম সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার পাল, ডা. ফরিদ এইচ খাঁন, মো. সোহাগ হোসেন সাদিক, সাংগঠনিক সম্পাদক আবু হাসান রকি, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ইলিয়াস সুমন, মো. রুহুল আমিন, শ্রী কৃষ্ণ চন্দ্র প্রামাণিক, অর্থ সম্পাদক মো. মোমিনুল ইসলাম সাজু, সহ-অর্থ সম্পাদক মো. বায়েজিদ হোসেন (অনিক), দপ্তর সম্পাদক মো. মাফিনুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মো. সুজন মৃধা, প্রচার ও প্রকাশ বিষয়ক সম্পাদক নিবির হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক জাহিদ সারোয়ার হিমেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাজু বকশী, মানসিক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাবিলা আজাদ, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী তানভীর আলম তনয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তাদিরুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মারিয়া ইসরাত প্রীতি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রোবাইত ইবনে মোফাজ্জল, গণসংযোগ বিষয়ক সম্পাদক মো. শামীম আহম্মেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সাব্বির হোসেন বিজয়, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শোয়েব ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. তৌফিক হোসেন আনন্দ ও মো. ছনি মোল্লা।

নবনির্বাচিত সভাপতি মো. শাহিনুল ইসলাম শাহিন বলেন, শিক্ষা ও সামাজিক উন্নয়নে রাণীনগরের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার আন্তরিক প্রয়াস হলো রাণীনগর প্রসপারিটি এ্যাসোসিয়েশন। স্বেচ্ছাসেবী এই সংগঠন সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। সামর্থ্যবান ও অসহায়ের মধ্যে সেতুবন্ধনের কাজ করবে আরপিএ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাকারিয়া মাসুদ সনি বলেন, রাণীনগর প্রসপ্যারাটি এসোসিয়েশন একটি অরাজনৈতিক, অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন। রাণীনগরের সকল ধর্মের, সকল পেশার মানুষ এই সংগঠনের স্টেকহোল্ডার। রাণীনগরের সবাইকে নিয়ে একটি শিক্ষিত, সুশীল, নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন রাণীনগর গড়াই যার মূললক্ষ্য। এছাড়াও যেকোনো দুর্যোগে ও সামাজিক উন্নয়নে আমরা রাণীনগরের সকল মানুষের পাশে থাকতে চাই এবং সকলের কাছে থেকে আমরা সহযোগিতা চাই।


এই বিভাগের আরো খবর