বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

শীতেও কি সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন আছে?

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : শীত পড়ছে। অনেকেই মনে করেন কড়া রোদ ছাড়া সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন নেই। অনেকেই আবার ভাবেন, গরমের সময়ে সানস্ক্রিন ব্যবহার জরুরি হলেও শীতে না দিলেও চলবে। আবার কেউ মনে করেন, শীতে একবার সানস্ক্রিন ব্যবহার করাটাই যথেষ্ট। তবে এটা ভুল ধারণা। গ্রীষ্ম, বর্ষা বা শীত সব মৌসুমেই সানস্ক্রিন ব্যবহার করা সমান প্রয়োজন। আসলে পুরো বছরই কিন্তু সূর্যের বিকিরণ আমাদের কাছে আসে। তাই সানস্ক্রিনের কথা ভুলে গেলে চলবে না।

শীতের সময় ঠান্ডার প্রবণতা বেশি থাকায় সানস্ক্রিন কাজ করবে না, এমনটা ভাবার কোনো কারণ নেই। সূর্যের অতিবেগুনি রশ্মির সঙ্গে তাপমাত্রার কোনো সম্পর্ক নেই। এই অতিবেগুনি রশ্মির প্রভাব সারা বছরই থাকে, যা ত্বকের ক্যানসার সৃষ্টির অন্যতম কারণ।

বছরজুড়ে নিয়মিত সানস্ক্রিনের ব্যবহার রোদে পোড়া চামড়ার হাত থেকেও বাঁচাবে। তা ছাড়া দিনের বেলা বেশি সময় বাইরে থাকলে ত্বকের আর্দ্রতা কমে যায়। ফলে বয়সের ছাপ, বলিরেখা, কালো ছোপ পড়তে শুরু করে।

তাই শীতের দিনগুলোতে সানস্ক্রিনকে অবহেলা না করে নিয়মিত ব্যবহার আপনার দিনকে সজীব করবে।

ঘর থেকে বের হলেই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এমনকি যদি আপনার ঘরে পর্যাপ্ত আলো চলাচল করে তাহলেও ব্যবহার করবেন। তবে অনেকেই ভাবেন, দিনে একবার সানস্ক্রিন ব্যবহার করলেই হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিশেষ করে গরমে অতিরিক্ত ঘেমে গেলে, সাঁতার কাটলে এবং বায়ুদূষণে সানস্ক্রিনের কার্যকারিতা হ্রাস পায়।

সকালে ঘর থেকে বের হলে সানস্ক্রিন ব্যবহার করুন এবং সঙ্গে রাখুন। সানস্ক্রিনের পুরোপুরি উপকারিতা পাওয়ার জন্য আপনাকে প্রতি দুই ঘণ্টা পরপর সূর্যের রশ্মি ত্বকের যেসব জায়গায় লাগবে সেখানে ব্যবহার করতে হবে।

দিনের বেলায় ঘর থেকে বের হওয়ার ১৫ মিনিট আগে মুখের পাশাপাশি কানের পাশে, হাত, কনুই এসব জায়গায় সানস্ক্রিন মাখুন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর