বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

শীতে বাইকারদের জন্য ঠান্ডা-কাশি থেকে বাঁচার উপায়

অনলাইন ডেস্ক :
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য শীতকাল মানে ভ্রমণের উপযুক্ত সময়। অনেকেই এ সময় দূরদূরান্তে ছুটে যান প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে। আবার কেউ ঢাকার বাইরে ঘুরাঘুরি তো আছেই, ঢাকার বিভিন্ন জায়গায়ও রাত বিরাতে বেড়ান অনেকে। তবে তীব্র শীত ও ঘন কুয়াশার জন্য প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয় তাদের। ঠান্ডা-কাশি-সর্দি-জ্বরে ভুগতে হয় অনেককে। এজন্য শীতের এ সময়ে বাইকারদের পোশাক নিয়ে থাকতে হয় বাড়তি সচেতন। এই সময় বাইকারদের পোশাক হবে এমন, যা শীত থেকে রক্ষা করবে, আবার স্বাচ্ছন্দ্যও পাওয়া যাবে।

প্রথমত, বিকাল বা সন্ধ্যার পরে অথবা খুব সকালে বাইক নিয়ে বেরিয়ে পড়লে, ভালো করে কান ও মাথা ঢেকে রাখতে হবে। হিমেল হাওয়া থেকে বাঁচতে গরম পোশাক পরতে হবে। হেলমেট তো পরবেনই, মাথায় হালকা টুপি পরে তার উপর হেলমেট পরুন। সঙ্গে শিশু থাকলে তার কান-মাথা ঢেকে রাখুন। গলায় হালকা স্কার্ফ জড়িয়ে নিলে ঠান্ডা লেগে যাবে না।

শীতের বাতাসে প্রচুর ধূলা, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া মিশে থাকে, যা বাতাসকে দূষিত করে। তাই কেবল গরম পোশাক পরলেই হবে না, দূষিত বাতাস নাক-মুখ দিয়ে ঢুকতে থাকলে ফুসফুসে সংক্রমণ হবে। তাই মাস্ক পরুন। সঙ্গে শিশু থাকলে তাকেও মাস্ক পরাতে হবে।

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাতাসে আর্দ্রতাজনিত কারণে ঠোঁট, গাল, নাক, হাত, পা এক কথায় শরীরের আঢাকা অংশের চামড়ায় টান ধরে। ত্বক ফাটতে শুরু করে। বেশি ঠান্ডা হাওয়া লাগলে ত্বক তাড়াতাড়ি শুষ্ক হয়ে যাবে। তাই এমন পোশাক পরুন যেন পুরো শরীর ঢাকা থাকে। হাতে-পায়ে ভালো করে ময়শ্চেরাইজার লাগিয়ে তারপর গরম পোশাক পরুন। গ্লাভস ও মোজা পরতে ভুলবেন না।

শীতে পানি পানের পরিমাণ কমে যায়। তাই এই সময় পানিশূন্যতার সমস্যা দেখা দেয় অনেকের। তাই বেশি করে পানি পান করুন। এতে শরীর খারাপ হবে না। সঙ্গে ফ্লাস্কে গরম পানি রেখে দিতে পারেন। যদি খুব লম্বা ভ্রমণ হয়, তাহলে মাঝে মাঝে গরম পানি পান করলে ঠান্ডা লাগবে না।

শীতে অ্যালার্জির সমস্যা বাড়ে। রাস্তার ধোঁয়া-ধূলা বা ঠান্ডা বাতাসে অ্যালার্জি বেড়ে যেতে পারে। যাদের অ্যালার্জি আছে তারা বাইকে ভ্রমণের আগে চিকিৎসকের পরামর্শ নিন। বেশি ঠান্ডায় অনেকের শ্বাসের সমস্যা বা হাঁপানির টান ওঠে। সে ক্ষেত্রে সঙ্গে ইনহেলার রাখুন। ফার্স্ট এইড বাক্সে প্রয়োজনীয় ওষুধপত্রও নিয়ে নিন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর