সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পথসভা অনুষ্ঠিত আনোয়ারায় ইসলামি ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর আগামী ১৩ তারিখ ফেব্রুয়ারি থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে: ডা: শফিকুর রহমান ঝালকাঠির দুই আসনেই বিএনপির শক্ত অবস্থান, তালপাখার বাতাসে জামায়াতের ভোটে ধাক্কা বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা এখন শুনছি আমাকে ভোট দেন, আমি জান্নাত দেব শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে ব্যাপক উন্নয়নে ধানের শীষে ভোট দিন নাজমুল মোস্তফা আমিন একটি দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসেই নিজেরা নিজেদের দুই শতাধিক লোককে দুনিয়া হতে সরিয়ে দিয়েছে : আমির ড: শফিকুর রহমান দূর্গাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা অফিস উদ্বোধন আমতলীতে খাল খননের উদ্বোধন বিদেশি পিস্তল ও গুলি সহ শুটার আলাল গ্রেফতার নির্বাচন ঘিরে সহিংসতার চেষ্টা করলে কঠোর ব্যাবস্থা :মেজর আয়াজ আমরা বিজয়ী হতে চাই না, ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই: ডা. শফিকুর রহমান বিএনপি ক্ষমতায় আসলে একটি কল্যান রাস্ট্র গড়ে তুলবো: মেজর হাফিজ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন আগামীকাল রোববার থেকে সেন্ট মার্টিনে ভ্রমণ বন্ধ, হতাশ স্থানীয়রা গাজীপুরে তিনদিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাপ্তাইয়ে সাপছড়িতে ধানের শীষের নির্বাচনী পথসভায় দীপেন দেওয়ান, ঐতিহ্যবাহী পোশাকে বরণ করল তঞ্চঙ্গ্যা’রা নগরকান্দায় আব্দুল মালেক কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কোনো যড়যন্ত্র ধানের শীষের বিজয়কে ঠেকাতে পারবে না: এরশাদ উল্লাহ আনোয়ারায় ৬নং বারখাইন ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা আমতলী সরকারি কলেজের ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সালথার জয়ঝাপ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আমরা সকলে মিলে মিশে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলবো: শামা ওবায়েদ

এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : আইইডিসিআর

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন আজ বুধবার বাসসকে জানান, ২০১৭ সালে এইচএমপিভি প্রথম শনাক্ত হয় বাংলাদেশে। এরপর কমবেশি প্রতিবছরই শনাক্ত হয়ে আসছে। এ পর্যন্ত অনেকের শরীরে ভাইরাসটি শনাক্ত হলেও জটিলতার ইতিহাস নেই। এ কারণে এইচএমপিভি ভাইরাস নিয়ে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।

তিনি বলেন, ভাইরাসটি তেমন ক্ষতিকারক নয়। এর লক্ষণ সাধারণ নিউমোনিয়ার মতো; জ্বর-সর্দি-কাশি হয়। শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়। মৃত্যুর আশঙ্কা কম। মৃত্যু হার নেই বললেই চলে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

প্রসঙ্গত, সম্প্রতি চীন-জাপানে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যে কারণে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও দুই শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। তাই বিষয়টি বাংলাদেশের স্বাস্থ্য বিভাগও নজরদারিতে রেখেছে। তবে ভারতের শনাক্ত হওয়া এইচএমপি ভাইরাসের সঙ্গে চীনে মিউটেশন হওয়া এইচএমপি ভাইরাসের কোনো যোগ নেই।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন ও বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী বলেন, এই ভাইরাসটি আমাদের দেশে অনেক আগে থেকেই আছে। এটা তেমন ক্ষতিকর না। এটা শুধু শিশু এবং বয়স্কদের সংক্রমিত করে। মূলত শ্বাস-প্রশ্বাসের সমস্যা করে থাকে। অনেক সময় গায়ে ব্যাথা, বমিও ও নিউমোনিয়া হয়। এতে মৃত্যুর শঙ্কা যে খুব একটা বেশি, তা নয়। মৃত্যুহার নেই বললেই চলে। এতে আতঙ্কগ্রস্থ হওয়ার কিছু নেই।’

এইচএমপিভি প্রথম শনাক্ত হয়েছিল ২০০১ সালে নেদারল্যান্ডসে। দুই বা তার বেশি মানুষের মধ্যে সরাসরি সংযোগের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এ ছাড়া সংক্রমিত কোথাও কিছু স্পর্শ করলে,তা থেকেও ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি থাকে।

এইচএমপিভির কারণে শ্বাসতন্ত্রের উপরের অংশে মাঝারি ধরনের সংক্রমণ হয়। বেশির ভাগ মানুষের ক্ষেত্রে এই সংক্রমণকে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ থেকে আলাদা করা যায় না। বেশির ভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের শরীরে সর্দিকাশি ও জ্বরের মতো উপসর্গ দেখা যায়।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর