মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত: আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হাওরে আর চলবে না ‘ঠিকাদার পোষা’ প্রকল্প: ত্রাণ মন্ত্রীর হুঁশিয়ারি ৯৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেড়ায় হাট বাজারে মাছ সংকট বিপাকে ক্রেতা বিক্রেতা ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু শ্রীপুরে ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা লালমনিরহাটে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর জনস্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির তরুণ গবেষকদের বরণ অনুষ্ঠিত নবীনগরের সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-ব্যবসায়ীরা ময়মনসিংহের ফুলপুরে রক্সি হাইব্রিড ধানের বাম্পার ফলন হাওরে হাহাকার: কৃষকের ভাগ এখন ‘নয়নভাগায়’ নকলায় গাঁজাচাষি আটক ১ নান্দাইলে আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জামালপুরে বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: অডিও বিকৃতির অভিযোগ শ্রমিকদল সভাপতির ইনসি সিমেন্ট কোম্পানির আয়োজনে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভা সরিষাবাড়ীতে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কাউখালীতে বেগুন চাষে সাফল্য অর্জন করেছেন কৃষি উদ্যোক্তা আবুল বাশার

রফিকুল ইসলাম রফিক, কাউখালী (পিরোজপুর)
শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন

পিরোজপুরের কাউখালীতে বেগুন চাষে সাফল্য অর্জন করেছেন উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের সফল কৃষি উদ্যোক্তা মোঃ আবুল বাশার। দীর্ঘদিন সৌদি আরব থেকে দেশে এসে কৃষির উপর গুরুত্ব দেন। সারা বছরই আবুল বাশার কৃষি কাজের উপর জড়িয়ে থাকেন। কৃষি কাজে নিজেকে নিয়োজিত করতে পেরে আবুল বাশার নিজেকে ধন্য মনে করেন।
কৃষি উদ্যোক্তা আবুল বাশার কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এসএসিপি প্রকল্পের আওতায় পঞ্চাশ শতাংশ জমিতে বারি বেগুন ১২ চাষ করেন। বর্তমানে তার বেগুন খেতে প্রায় ৩০০ টি বেগুন গাছ রয়েছে। এক একটি বেগুনের ওজন এক থেকে দেড় কেজি। আবুল বাশার বলেন, বর্তমানে তিনি বেগুনের পাশাপাশি করলা, লাউ, ভূট্টসহ বিভিন্ন প্রকারের সবজির চাষ করেন। একটা ফসল উঠে যাবার পর আবার ওই জমিতে নতুন করে অন্য সবজি চাষ করেন কৃষি উদ্যোক্তা আবুল বাশার। এখন পর্যন্ত প্রায় ২০ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন। বর্তমানে তার বাগানের যে বেগুন আছে তাও প্রায় ৪০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আমাদের জানান। তার স্ত্রী ও একটি ছেলে সন্তান রয়েছে। এক এক সময় বিভিন্ন প্রকারের তার উৎপাদিত সবজি বিক্রি করে তিনি তার পরিবার-পরিজন নিয়ে খুব ভালোভাবেই জীবন যাপন করছেন। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের কাজ নিজে করে নিজেকে গর্বিত মনে করেন আবুল বাশার।
কৃষি উদ্যোক্তা আবুল বাশারের বেগুনের খেত দেখার জন্য প্রতিদিন লোকজন ভিড় করছেন তার বাগানে। কারণ তার বাগানের বেগুন অন্যান্য জাতের বেগুনের চেয়ে আকারে বড় ও খেতে সুস্বাদু।
কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোম রানী দাস বলেন, উপজেলার প্রত্যেকটি কৃষকদের আমরা কৃষি কাজের জন্য সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছি। প্রতিটি ব্লকে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী সকল ধরনের সহযোগিতা করছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা রোমান বলেন, আমরা সার্বক্ষণিক কৃষকদের পাশে থাকি। কৃষি বাণিজ্যিক করনের জন্য যুগউপযোগী পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।


এই বিভাগের আরো খবর