শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কাউখালীতে বেপরোয়া অটোরিকশা, জনগণ ভোগান্তির শিকার

কাউখালী প্রতিনিধি
শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ২:০৯ অপরাহ্ন

পিরোজপুরের কাউখালীতে বেপরোয়া ভাবে অটোরিকশা চলাচল করার কারণে জনগণ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে, ঘটেছে ছোটখাটো দুর্ঘটনা। দেখার জন্য কেউ নেই। উপজেলার বিভিন্ন সড়কে বেপরোয়া গতিতে সিএনজি চালিত অটো রিক্স চলাচল করায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তার পাশে অটো রিক্সা না রেখে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকে যাত্রী উঠানামা করে।

প্রতিবাদ করলে উল্টো যাত্রীদের সাথে অটোচালকরা দুর্ব্যবহার করে। লোক লজ্জার ভয়ে অনেক যাত্রী কোনো প্রতিবাদ করতে সাহস পায় না। এসকল লাইসেন্সবিহীন, অদক্ষ ও অপ্রাপ্ত চালক দ্বারা নিয়ন্ত্রিত অটো রিক্সা চালানোর কারণে কোমলমতি শিশুসন্তানসহ বিভিন্ন বয়সের মানুষ অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে। উপজেলা সদর থেকে আমরাজুরি ফেরিঘাট, নৈকাঠি, চৌরাস্তা, রাজাপুর, ভান্ডারিয়া, পিরোজপুর, সত্তারকান্দা, গুয়াটন সহ বিভিন্ন সড়কে সকাল থেকে রাত্রি পর্যন্ত চলাচল করে। দ্রুত চালানোর কারণে চালকরা অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক ফেল করে দুর্ঘটনার শিকার হন।

ফলে অনেক যাত্রী মারাত্মক আহত সহ জীবনহানির আশঙ্কা থাকে। পথচারীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করলেও অদক্ষ চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এভাবে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়ছে না। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন যে, প্রশাসনকে ম্যানেজ করে তারা লাইসেন্স ছাড়া এভাবে অটো রিক্সা চালিয়ে যাচ্ছে। সংবাদকর্মী মাসুম বিল্লাহ বলেন, লাইসেন্সবিহীন অদক্ষ ও অপ্রাপ্ত চালকরা যাতে সিএনজি চালাতে না এ ব্যাপারে কঠোর আইন করা দরকার। যাত্রী মাহবুবুর রহমান বলেন, অটো চালকরা ইচ্ছামতন যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে প্রতিবাদ করে কোন কাজ হয় না। অনেক অটোচালকরা সমিতির ভয় দেখায়। তারা বলে আমাদের সমিতি আছে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই?
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সজল মোল্লা বলেন, বেপরোয়া ভাবে কোনো গাড়ি চালানো যাবে না এবং রাস্তায় চলাচল করতে হলে লাইসেন্স সহ আইন-কানুন মেনে চলতে হবে। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান বলেন, লাইসেন্সবিহীন,অদক্ষ ও অপ্রাপ্ত চালকরা রাস্তায় কোনো যানবাহন চলাচল করায় কোন সুযোগ নেই। প্রয়োজন বোধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।


এই বিভাগের আরো খবর