শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার

যেখানে হয় রাত ভর শতবর্ষের চিতই পিঠা উৎসব

মাজেদুল কবীর রাসেল, নাজিরপুর (পিরোজপুর)
বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কুমারখালী গ্রামের একটি মন্দির প্রাঙ্গণে রাতভর চিতই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছর একশত একখানা মন্দিরের সামনে বিশাল আকৃতির বটগাছের নিচে মাঘের অমাবস্যা তিথিতে এই পিঠা উৎসব হয়। এ উৎসব শুরু হয় সন্ধ্যায় আর শেষ হয় পরের দিন সকালে।

প্রচণ্ড শীত উপেক্ষা করে হাজারো মানুষের ভিড় দেখা যায় পিঠা উৎসবকে ঘিরে। অন্যান্য বছরের ন্যায় এবারও গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় এ উৎসব শুরু হয়ে শেষ হয়েছে বুধবার (২৯ জানুয়ারি) সকালে। পিঠা উৎসব’টি নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী বাজার সংলগ্ন দেবলাল চক্রবর্তীর বাড়িতে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

উৎসবটি হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে হলেও স্থানীয় বিভিন্ন ধর্মের নারী-পুরুষরা অনুষ্ঠান উপভোগ করতে সেখানে আসেন। আর সেখানে থাকা কালী মন্দিরকে কেন্দ্র করে ওই উৎসবের আয়োজন করা হয়।

মন্দির কমিটির সভাপতি অমৃত লাল দাস জানান,প্রায় শত বছরের বেশি সময় ধরে এ চিতই পিঠা উৎসব হয়ে আসছে। প্রতি বছরের মাঘের অমাবস্যা তিথিতে কালিমন্দিরে এ উৎসব অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে মন্দিরের ভক্তসহ বিভিন্ন লোকজন এখানে আসেন। তবে তাদের মনোবাসনা (মানত) পূর্ণ করতে বা পূর্ণ হলেই এখানে এসে চিতই পিঠা উৎসবে যোগ দেন তারা। আর এদের অধিকাংশই যেসব নারীদের সন্তান হয় না (বন্ধ্যা) তারাই মানত করতে আসেন। আর সন্তান লাভের পর এখানে চিতই উৎসব করেন। তিনি আরও বলেন, আমাদের বাব-দাদার কাছ থেকে শুনেছি এখানে প্রথম এক মা তার সন্তান লাভের জন্য মানত করতে আসেন পরে তার মনোবাসনা পূর্ণ হলে তিনি কালী মা (কালী মন্দির) চিতই ভেঁজে খাওয়ান। সে থেকেই এ উৎসবের শুরু।আর এ কারনেই এর নাম রাখা হয় শতবর্ষে পিঠে উৎসব।বর্তমানে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্ত যোগ দেন এ উৎসবে।

মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিত দেবলাল চক্রবর্তী জানান, প্রায় শত বছরের অধিক সময় আগে তার পূর্ব পুরুষ হরষিত আনন্দ চক্রবর্তী ওই উৎসবের আয়োজন করেন। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা যোগ দেন। তারা তাদের মনোবাসনা পূর্ণ করতে এখানে মানত করেন। আর মনোবাসনা পূর্ণ হলে এ চিতই উৎসবে যোগ দেন ভক্তরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রচণ্ড শীত উপেক্ষা করে সেখানে হাজারো মানুষের উপস্থিতি। উপস্থিত অনেক দম্পত্তির কোলে রয়েছেন ছোট শিশু সন্তান। সেখানের একটি মাঠে সারি সারি করে পরস্পর ১০১টি মাটির চুলা তৈরি করা হয়েছে। সেই চুলার ওপর সাজানো রয়েছে চিতই পিঠা তৈরির মাটির সাজ। পাশেই বাজানো হচ্ছে ঢোল-কাশ সহ অন্যান্য বাদ্যযন্ত্র। ওই মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিত দেবলাল চুলাগুলোর প্রতিটিতে পর্যায়ক্রমে লোহার একটি পাত দিয়ে আঘাত করতে দেখা য়ায়।, চুলায় থাকা সাজে ফুল ও পরে চুলায় আগুন দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন। এসময় হিন্দু নারীরা উলু ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন। ১০১টি চুলায় পর্যায়ক্রমে পিঠা তৈরিতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের নারীরা।উদ্‌যাপন কমিটির সদস্যরা পিঠা তৈরি উপকরণ চালের গুড়ার গোলা সরবরাহ করছেন।

এ ছাড়া ও কালি মন্দিরের সামনের থাকা বিশাল আকৃতির বটগাছের উঁচুতে বসে এক পুরোহিত
একটি চুলায় চিতই পিঠা তৈরী করছেন।


এই বিভাগের আরো খবর