পিরোজপুরের নাজিরপুরে তারুণ্যর উৎসব ২০২৫ উপলক্ষে জুলাই আগস্ট বিপ্লব শীর্ষক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলার ইউআরসি মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী জুলাই আগস্ট বিপ্লবের বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়।
উপজেলার সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সর্ব সাধারণ জুলাই আগস্ট বিপ্লবে ঘটে যাওয়া ঘটনার দিনব্যাপী এই স্থির চিত্র প্রদর্শনী পরিদর্শন এবং পর্যবেক্ষন করেন। উক্ত চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ এসময় উপস্থিত ছিলেন,
উপজেলা বি এন পির সদস্য সচিব মোঃ আবু হাসান খান,উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানগণসহ উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, মোঃ ইয়াহিয়া খান, নাজিরপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক এস,এম সিপার,উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ,এম শামীম হাসান প্রমুখ।