মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

সরস্বতী পূজায় জোড়া ইলিশ বরণ ও ইলিশ মাছের বিয়ে কেন দেয়া হয়

অনলাইন ডেস্ক :
রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা উদযাপিত হয়। এ দিনে বহু পূর্ববঙ্গীয় পরিবারে জোড়া ইলিশ বরণ ও ইলিশ মাছের বিয়ের রীতি প্রচলিত। যদিও সরস্বতী পূজার সঙ্গে এ রীতির সরাসরি কোনো সম্পর্ক নেই, তবে একই চান্দ্র তিথিতে দুই অনুষ্ঠান পালিত হয় বলে এটি এক ঐতিহ্যে পরিণত হয়েছে।

জোড়া ইলিশ বরণের প্রথা
সরস্বতী পূজার দিন সকালে বাজার থেকে ইলিশ মাছ আনা হয়। মাছটি হলুদ মেখে ধান, দুর্বা, তেল, সিঁদুর ও কাঁচা হলুদ সহযোগে বাড়িতে প্রবেশ করানো হয়, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে এটি বরণ করা হয় এবং কুলার ওপর সাজিয়ে রাখা হয়। কিছু পরিবারে ইলিশের সঙ্গে আস্ত বেগুন ও লাউ ডগাও রাখা হয়।

ইলিশের বিয়ে ও প্রতীকী অর্থ
কিছু বাড়িতে জোড়া ইলিশের বদলে একটি ইলিশ ও একটি নোড়া বা শীল ব্যবহার করা হয়, যেখানে শীলটিকে পুরুষ এবং ইলিশ মাছটিকে নারী রূপে কল্পনা করা হয়। উলুধ্বনি, শঙ্খধ্বনি, ধান-দুর্বা, তেল, সিঁদুর, কাঁচা হলুদ সহযোগে এই প্রতীকী বিয়ে অনুষ্ঠিত হয়।

মাছ কাটার বিশেষ নিয়ম
জোড়া ইলিশ বরণের সময় মুখে টাকা গুঁজে দেওয়ার প্রথাও রয়েছে, যা সাধারণত মাছ কাটার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির জন্য নির্দিষ্ট থাকে। মাছ কাটার সময় বিশেষ যত্ন নেওয়া হয় যাতে আঁশ ছড়িয়ে না যায়। কেউ কেউ কলাপাতার ওপর রেখে আঁশ ছাড়ান এবং পরে সেটি মাটিতে পুঁতে দেন।

বিশেষ রান্নার পদ্ধতি
বরণ করা ইলিশ মাছ রান্নার ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়। ফোড়ন ও অন্যান্য উপকরণ একসঙ্গে কড়াইতে দেওয়া হয়, তবে গুঁড়া মসলা ব্যবহার করা হয় না। সাধারণত কাঁচা হলুদ ও কাঁচা মরিচ দিয়ে এটি রান্না করা হয়। অনেকে রান্নায় আস্ত বেগুন বা লাউ ডগাও ব্যবহার করেন।

এ রীতির ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট
অনেকে মনে করেন, পূর্ববঙ্গের মৎস্যজীবী সম্প্রদায় এক সময় বিজয়া দশমীর পর থেকে ইলিশ ধরা বন্ধ রাখতেন এবং বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজায় আবার মাছ ধরা শুরু করতেন। এ উপলক্ষে মঙ্গলাচরণ করে ইলিশ ধরার সূচনা করা হতো।

আরেকটি মত অনুসারে, ব্রাহ্মণরা একসময় সম্পূর্ণ নিরামিষভোজী ছিলেন, তবে কালক্রমে মাছকে জলতরু বা সমুদ্রের ফল হিসেবে খেতে শুরু করেন। ফলে ধীরে ধীরে ইলিশ খাওয়ার রীতি জনপ্রিয় হয়।

বর্তমানে কর্মব্যস্ততার কারণে শহরাঞ্চলে এ রীতি কিছুটা শিথিল হলেও গ্রাম ও শহরতলিতে এখনও এ ঐতিহ্য যথাযথভাবে পালিত হয়।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর