পিরোজপুরের নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় দুই জন মারা গেছে। আজ সোমবার সকালে ইমাদ পরিবহনের চাপায় ভ্যানের যাত্রী এ দুই জন মারা যায় ও একজন আহত হয়। সোমবার সকাল সারে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হল মাহাবুব হোসেন মোল্লা (৪২) ও ইয়াদ আলী মোল্লা (১৭)। তারা সম্পর্কে পিতা পুত্র।
নিহতের ভাই বুলবুল আহম্মেদ বলেন , প্রতিদিনের মত আজ সকালে মাহাবুব ও তারা ছেলে ইয়াদ ফল কেনার জন্য বাড়ি থেকে বের হয় ভ্যানে। ওরা নাজিরপুর ঢাকা সড়কের চিতলীয়া পর্যন্ত গেলে ইমাদ পরিবহনের একটি গাড়ি পিছন থেকে এসে চাপা দেয়। ওদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করে। খুলনা যাবার সময় এম্বুলেন্স এ মারা যায়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বায়িত্বরত চিকিৎসক ডা. অশেষ প্রীতম রায় বলেন, সকাল নয়টার দিকে গাড়ি এক্সিডেন্টের তিনজন রোগী আসে হাসপাতালে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা খারাপ থাকায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ আল ফরিদ ভুইয়া বলেন, সোমবার সকালে একটি বাস দূর্ঘটনার ঘটেছে। এ ঘটনায় ইমাদ পরিবহনের একটি গাড়ি আটক করা হয়েছে।