শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার

বরুণের ঘূর্ণিতে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

অনলাইন ডেস্ক :
সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : স্পিনার বরুণ চক্রবর্তীর ক্যারিয়ার সেরা বোলিংয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আজ গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারত ৪৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ভারতের স্পিনার বরুণ শিকার করেন ৫ উইকেট।

এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে ভারত। আগামী ৪ মার্চ দুবাইয়ে প্রথম সেমিফাইনাল ‘বি’ গ্রুপ রানার্স-আপ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। অন্য সেমিতে ৫ মার্চ লাহোরে লড়বে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও ‘এ’ গ্রুপ রানার্স-আপ নিউজিল্যান্ড।

দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩০ রানেই ৩ উইকেট হারায় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ১৫, শুভমান গিল ২ এবং ৩শতম ওয়ানডে খেলতে নামা বিরাট কোহলি ১১ রানে আউট হন। এরমধ্যে ২ উইকেট নেন নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি।

চতুর্থ উইকেটে ৯৮ রানের জুটিতে ভারতকে চাপমুক্ত করেন আইয়ার ও অক্ষর প্যাটেল। এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের ২২তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন আইয়ার।

৪২ রান করে প্যাটেল ফেরার পর পঞ্চম উইকেটে লোকেশ রাহুলের সাথে ৪৪ রান যোগ করে থামেন আইয়ার। ৪টি চার ও ২টি ছক্কায় ৯৮ বলে ৭৯ রান করেন তিনি।

১৮২ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ভারতকে লড়াকু সংগ্রহ এনে দেন হার্দিক পান্ডিয়া- রবীন্দ্র জাদেজা জুটি। পান্ডিয়া ৪৫ ও জাদেজা ১৬ রান করেন।

নিউজিল্যান্ডের হেনরি ৪২ রানে ৫ উইকেট নেন। ওয়ানডেতে তৃতীয়বার ইনিংসে ৫ উইকেট নেন এই পেসার।

২৫০ রানের টার্গেটে সতীর্থদের ব্যর্থতার মাঝে ভারতীয় বোলারদের সামনে একাই লড়াই করেছেন তিন নম্বরে নামা কেন উইলিয়ামসন। সতীর্থদের সঙ্গ না পাওয়ায় বড় জুটি গড়তে পারেননি তিনি।

১৫৯ রানে ষষ্ঠ উইকেট পতনের পরও নিউজিল্যান্ডের আশা বাঁচিয়ে রেখেছিলেন উইলিয়ামসন। কিন্তু দলীয় ১৬৯ রানে উইলিয়ামসন ফেরার পর জয়ের আশা শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের। ২৭ বল বাকী থাকতে ২০৫ রানে অলআউট হয় কিউইরা।

৭টি চারে ১২০ বলে সর্বোচ্চ ৮১ রান করেন উইলিয়ামসন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক মিচেল স্যান্টনার।

ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে ৪২ রানে ৫ উইকেট নেন ভারতের বরুণ।

ঢাকাপ্রতিদিন/এআর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর